যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের সবচেয়ে বড় শহর ডালাসে জরুরি অবস্থা
ডেস্ক যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের সবচেয়ে বড় শহর ডালাসে পশ্চিম নীল নামক মশাবাহিত ভাইরাসের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত বুধবার ডালাসের মেয়র মাইকেল রলিংস এক বিবৃতিতে এ ঘোষণা দেন। খবর আলজাজিরা। মেয়র রলিংস জানান, চলতি বছর এ মশার কারণে ১৭ জনের মৃত্যু হওয়ায় এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। তিনি আরও বলেন, ডালাস এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়া মশাবাহিত পশ্চিম নীল ভাইরাসের কারণে বিপর্যস্ত। এর কারণে শহরে ব্যাপকভাবেই অসুস্থতা এবং প্রাণহানি বেড়ে যাচ্ছে। টেক্সাসে অবস্থিত সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর ডালাসে মশাবাহিত রোগের ৬৯৩ জন রোগীর প্রায় অর্ধেকই পাওয়া গেছে যারা পশ্চিম নীল ভাইরাসে আক্রান্ত। মশা বাহিত এ রোগের প্রকোপ থেকে বাঁচতে ডালাসের বাসিন্দাদের সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাড়ির বাইরে থাকতে নিষেধ করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে মশার ওষুধ ছিটানো হচ্ছে। শুধু ডালাসে নয়, পার্শ্ববর্তী শহর নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ার অনেক শহরে এ মশা নিধনে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডালাসে বিমানের সাহায্যেও মশা নিধনকারী ওষুধ ছিটানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আরও ৪২টি রাজ্যে এ রোগের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে আশি শতাংশ সংক্রমণ হয়েছে টেক্সাস, মিসিসিপি ও ওকলাহোমায়। সমকাল
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং