নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদ ছাড়া শাওন-নিষাদ-নিনিতের ঈদ উদযাপন

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তাঁর দুই সন্তান নিষাদ ও নিনিত প্রথমবারের মতো বাবাছাড়া ঈদ উদযাপন করল। বাবার স্নেহ-সান্নিধ্য না পেলেও তাঁর কাছাকাছি থেকে ঈদের নামাজ পড়ল ছোট্ট দুই শিশু। আর প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন জানান, আজীবন এমনি করে হুমায়ূনের কাছে থেকে ঈদ করবেন তাঁরা। প্রতি ঈদেই বাবা হুমায়ূন আহমেদ একই রঙের ও নকশার পাঞ্জাবি পরে ছেলেদের নিয়ে ঈদগাহে যেতেন। এবার নিষাদ ও নিনিত দুজনেই নীল রঙের পাঞ্জাবি পরে নুহাশপল্লীর কাছে শহরউল্লাহ জামে মসজিদে ঈদের নামাজ পড়লেও সঙ্গে ছিলেন না তাদের প্রিয় বাবা। নামাজ শেষে বাবার কবরের পাশে এসে মা ও অন্যান্য স্বজনের সঙ্গে সম্মিলিতভাবে প্রার্থনা করে তারা। ঈদের আগের দিন চাঁদ রাতেই বাবার পাশে থেকে ঈদ করতে মায়ের সঙ্গে নুহাশপল্লীতে পৌঁছায় তারা। ঈদের নামাজ শেষে হুমায়ূন আহমদের স্ত্রী মেহের আফরোজ শাওন, তাঁর মা, বাবা, বন্ধুবান্ধব, ভক্ত-গুণগ্রাহীরাও প্রিয় লেখকের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন। নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল প্রথম আলো ডটকমকে বলেন, ‘শাওন ম্যাডাম ও তাঁর পরিবারের সদস্যরা ঈদের আগের দিন রাতে নুহাশপল্লীতে আসেন। আজ সকালে অন্যপ্রকাশের মালিক মাজহারুল ইসলাম, তাঁর স্ত্রীসহ কয়েকজন নুহাশপল্লীতে আসেন। তাঁরা হুমায়ূন স্যারের কবর জিয়ারত করে দুপুরের মধ্যেই ঢাকার উদ্দেশে রওনা হন। শাওন ম্যাডাম ও তাঁর পরিবারের সদস্যরা আজ বিকেলেই ঢাকায় ফিরে যাবেন।’ নুহাশপল্লীর ব্যবস্থাপক আরও বলেন, ২৮ আগস্ট পর্যন্ত নুহাশপল্লী সবার জন্য উন্মুক্ত থাকবে। এখানে যে কেউ ঢুকতে ও কবর জিয়ারত করতে পারবেন।ছবি: মাসুদ রানা, গাজীপুর,প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests



