অভিবাসীদের সুবিধা সীমিত করছে যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্য
ডেস্ক : বৈধ কাগজপত্র না থাকা অভিবাসীদের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য সুবিধা প্রদান বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার অভিবাসন নীতি সংস্কার কর্মসূচি শুরু করার এক দিন পরেই গত বুধবার আরিজোনার রিপাবলিকান গভর্নর জ্যানেট ব্রেওয়ার এ নির্দেশ দেন। ওবামার ঘোষিত অভিবাসন নীতি সংস্কার কর্মসূচির আওতায় বৈধ কাগজপত্র না থাকা অভিবাসীদের সাময়িকভাবে দেশটিতে থাকার এবং কাজ করার অধিকার দেওয়ার কথা বলা হয়। ধারণা করা হচ্ছে, প্রায় ১৭ লাখ মানুষ এ সুযোগ পাবে। এর মধ্যে আরিজোনারও অন্তত আট লাখ লোক থাকবে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) গত বুধবার থেকে আবেদনপত্র নেওয়া শুরু করেছে। আরিজোনার গভর্নর জানান, এ সুবিধার আওতায় আসা রাজ্যের অভিবাসীরা কাজ করার সুযোগ পাবে তবে ড্রাইভিং লাইসেন্স ও রাজ্যের দেওয়া অন্যান্য সুবিধা পাবে না। ব্রেওয়ার জানান, এ ধরনের অভিবাসীদের বাড়তি সুবিধা দিলে তা রাজ্যের বাজেটের ওপর বাড়তি চাপ ফেলবে। ওবামা ঘোষিত নিতীতে বলা হযেছে, যারা ১৬ বছর বয়স হওয়ার আগে যুক্তরাষ্ট্রে গেছে, কমপক্ষে পাঁচ বছর সেখানে বাস করেছে তারা এ কর্মসূচির আওতায় কমপক্ষে আগামী দুই বছর থাকার ও কাজ করার অনুমতি পাবে। সূত্র : বিবিসি, সিএনএন।কালের কণ্ঠ
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ