Wednesday, 10 June 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
সব ক্যাটাগরি

ঘাম ঝরিয়ে এক চিমটি লবণ ও ডাবের পানি!

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: August 21, 2012 | 7:43 PM

  অনলাইন ডেস্ক : প্রাকৃতিক স্পোর্টস ড্রিংক বা পানীয় হিসেবে প্রকৃতির অসামান্য উপহার ডাবের পানি। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, সাধারণ স্পোর্টস ড্রিংকগুলোর তুলনায় ডাবের পানি শরীরের জন্য অনেক বেশি কার্যকর।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের গবেষক চন্দশ্রী ভট্টাচার্য তাঁর গবেষণায় দেখেছেন, যাঁরা শরীরচর্চা করেন এবং প্রচুর ঘাম ঝরান, তাঁরা এক চিমটি লবণ মিশিয়ে ডাবের পানি খেলে স্পোর্টস ড্রিংকের তুলনায় অনেক বেশি উপকার পান।
আমেরিকান কেমিক্যাল সোসাইটির (এসিএস) ২৪৪তম জাতীয় সম্মেলনে চন্দশ্রী ডাবের পানি বিষয়ে তাঁর গবেষণার তথ্য জানিয়েছেন।
চন্দশ্রী জানান, প্রচলিত গ্যাটোরেড, পাওয়ারেড বা অন্যান্য স্পোর্টস ড্রিংকের তুলনায় ডাবের পানিতে পাঁচ গুণ বেশি পটাশিয়াম থাকে।
ইন্ডিয়ানা ইউনিভার্সিটি সাউথ-ইস্টের গবেষক চন্দশ্রী বলেন, শরীরচর্চায় যখন মাংসপেশিতে খিঁচুনি হয়, তখন পটাশিয়াম সে খিঁচুনি দূর করতে পারে। শরীরচর্চা ছাড়াও সাধারণ কর্মজীবীদের স্বাস্থ্যের জন্য ডাবের পানি গুরুত্বপূর্ণ।
সাধারণত খাবারে পটাশিয়ামের চেয়ে সোডিয়াম লবণ খেতেই মানুষ বেশি অভ্যস্ত। অন্য এক গবেষণায় দেখা গেছে, খাবারে লবণের ভারসাম্যহীনতার কারণে তা অস্বাস্থ্যকর হয়ে যায়। যাঁরা পটাশিয়ামের চেয়ে বেশি মাত্রার সোডিয়াম লবণ খান, তাঁদের হূদরোগের ঝুঁকি বেশি। গবেষণায় দেখা গেছে, একটি কলায় যে পরিমাণ পটাশিয়াম থাকে, ১২ আউন্স ডাবের পানিতে তার চেয়ে বেশি পটাশিয়াম থাকে।
চন্দশ্রী ও তাঁর সহকারীদের গবেষণায় দেখা গেছে, প্রতি লিটার ডাবের পানিতে এক হাজার ৫০০ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। সেই তুলনায় পাওয়ারেড ও গ্যাটোরেডে থাকে মাত্র ৩০০ মিলিগ্রাম। এ ছাড়া ডাবের পানিতে সোডিয়াম থাকে মাত্র ৪০০ মিলিগ্রাম। স্পোর্টস ড্রিংকগুলোর তুলনায় ডাবের পানিতে ম্যাগনেশিয়াম ও কার্বোহাইড্রেটের পরিমাণও থাকে। অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত ডাবের পানিকে তাই আদর্শ পানীয় বলা চলে।
চন্দশ্রীর পরামর্শ হচ্ছে, শরীরচর্চার পর ঘাম হলে শরীরে পটাশিয়াম ও সোডিয়ামের যে ঘাটতি দেখা যায়, তা ডাবের পানি পান করলে পূরণ হতে পারে। (টাইমস অব ইন্ডিয়া)/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV