Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

গ্রামীণ ব্যাংক নিয়ে ফের উদ্বেগ, পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: August 21, 2012 | 7:51 PM

  ডেস্ক: গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে ফের গভীর উদ্বেগ প্রকাশ করল যুক্তরাষ্ট্র। পাশাপাশি তারা বলেছে, গ্রামীণ ব্যাংক পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হোয়াইট হাউজে স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব বিষয় তুলে ধরেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যাল্ড। একজন সাংবাদিক গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারি তদন্ত ও চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তার কাছে প্রশ্ন উত্থাপন করেন। ওই সাংবাদিক প্রশ্ন উত্থাপন করে বলেন- প্রশ্নটি বাংলাদেশ নিয়ে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফর করার পরও দৃশ্যত গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনূস এখন আরও তদন্তের মুখে। ওই ব্যাংকের লাখ লাখ নারী মালিক এখন শঙ্কিত যে, তাদের এই ব্যাংক শেষ হয়ে যাচ্ছে কিনা তা নিয়ে। এমন গুরুত্বপূর্ণ ইস্যুতে এখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কি? এটা একটি উদ্বেগের বিষয়। আপনি কি এ বিষয়টিতে কিছু বলবেন অথবা আপনি কি এ প্রশ্নের বিস্তারিত জবাব দেবেন যা থেকে আমরা বাস্তব অবস্থা জানতে পারি? কারণ, বাংলাদেশে এ ইস্যুটি ঘোলাটে হয়ে উঠেছে। জবাবে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, হ্যাঁ। আপনি জানেন যে যখন পররাষ্ট্রমন্ত্রী (হিলারি) গত মে মাসে বাংলাদেশে গিয়েছিলেন তখন সরকারের সঙ্গে আলোচনায় এ ইস্যুটি ি ছল জোরালো। তখন ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল পররাষ্ট্রমন্ত্রীর। সেখানে আমাদের উদ্বেগ নিয়ে তিনি জনসম্মুখে অত্যান্ত সোজা ভাষায় তার মন্তব্য প্রকাশ করেছেন। তারপরও গত ৩রা আগস্ট আমরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছি। তারপরও বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ দিচ্ছে সরকারের নিয়োগ দেয়া চেয়ারম্যানকে, যিনি নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করবেন। সরকারের এমন কর্মকাণ্ডে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা এখনও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, আপনারা এমন কোন পদেক্ষেপ নেবেন না যাতে গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা ও সফলতা খর্ব হয়। পাশাপাশি নতুন ব্যাবস্থাপনা পরিচালক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। বাংলাদেশের সমাজ জীবনের একটি একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই ব্যাংক বিশ্বের বিভিন্ন অংশের জন্য মডেল। তাই আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV