Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

রাস্তা ছেড়ে গাড়ি সোজা ঘুমন্ত নারীর বিছানায়!

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: August 22, 2012 | 11:58 AM

 ডেস্ক: দুঃস্বপ্ন মাঝে মাঝে সত্যি হয়ে দাঁড়ায়। বাস্তবের ঘটনা মাঝে মাঝে সিনেমার কল্পিত কাহিনীকেও হার মানায়। ঠিক তেমন একটি ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। একটি গাড়ি রাস্তা ছেড়ে সোজা ঘুমন্ত এক নারীর বিছানার ওপর উঠে পড়েছে। এতে ওই নারী সামান্য আহত হয়েছেন। গাড়িটি রাস্তার পাশের মোবাইল বাড়িটির (থাকার সুবিধাসহ বড় গাড়ি) বেডরুমের দেয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ে। আর থামে বিছানার ওপর। জেমস বন্ডের দুর্ধর্ষ সিনেমাগুলোতেও আজ পর্যন্ত এ ধরনের কোন সিকোয়েন্সের দেখা পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের টেলিভিশনে প্রচারিত রিপোর্টগুলোতে বলা হচ্ছে, হ্যারিস কাউন্টি এলাকার একটি রাস্তা ধরে বেশ দ্রুততার সঙ্গে গাড়ি চালাচ্ছিলেন চালক। তখন প্রায় মাঝরাত। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে একটি ভবনের দেয়ালে সজোরে ধাক্কা মারেন। তার আগে আরও কয়েকটি দুর্ঘটনা ঘটান চালক। পুলিশ বলছে, গাড়িটি প্রথম একটি টেলিফোনের তারের খুঁটিতে ধাক্কা মারে। এরপর একটি পিকআপ ট্রাকে ধাক্কা মারার পর অনেকটা বাতাসে ভেসেই পাশে দাঁড়িয়ে থাকো মোবাইল বাড়ির বেডরুমের দেয়াল ভেঙে বিছানায় আছড়ে পড়ে। এ সময় ওই নারী সেখানে ঘুমিয়ে ছিলেন। এ ঘটনায় চালক আহত হননি। অবশ্য পালানোর চেষ্টার সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েন তিনি। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এদিকে আহত ওই নারীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে আগুন ধরে যাওয়ায় তিনি কিছুটা আহত হয়েছেন। তবে তার অবস্থা নিয়ে শঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV