Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

আমেরিকায় ধর্মীয় সম্প্রীতি অক্ষুন্ন রাখতে মুসলিম নেতৃবৃন্দের জাতীয় সংলাপ কর্মসূচি

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: September 21, 2010 | 10:45 PM

  নিউইয়র্ক থেকে এনাঃ গ্রাউন্ড জিরোর সন্নিকটে মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণের পরিকল্পনার পর সারা আমেরিকায় মুসলিম  বিদ্বেষমূলক অপতৎপরতার অবসান কল্পে মুসলিম আমেরিকানদের জাতীয়ভিত্তিক ২০টি সংগঠনের শীর্ষ কর্মকর্তারা ভিন্নধর্মী আমেরিকানদের সাথে সপ্তাহব্যাপী সংলাপ কর্মসূচি ঘোষণা করেছেন। ২০ সেপ্টেম্বর গ্রাউন্ড জিরোতে ৭০০ কোটি টাকা ব্যয়ে বহুল আলোচিত ঐ মসজিদের প্রস্তাবিত স্থানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে ঘোষণা দেয়া হয় যে, অক্টোবরের ২২ থেকে ২৪ তারিখ পর্যনত্ম যুক্তরাষ্ট্রের ২ সহস্রাধিক মসজিদের দরজা খোলা

থাকবে। মসজিদ কমিটি এবং মুসলিম সংগঠনসমূহের নেতৃবৃন্দ, ইসলাম ধর্ম সম্পর্কে ব্যাপক ধারণা রয়েছে এমন স্কলারবৃন্দ মসজিদে অবস্থান করবেন এবং আগত সকলকে ইসলাম ধর্ম সম্পর্কে অবহিত করবেন। সংবাদ সম্মেলন থেকে আরো বলা হয়, বর্তমানে বিরাটসংখ্যক আমেরিকান দারিদ্র্যসীমার নীচে বাস করছেন-সে সমস্যাকে গুরুত্ব না দিয়ে মসজিদ নির্মাণের পরিকল্পনাকে রাজনীতিকরা অধিক গুরুত্ব দিয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টির মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির বন্ধনকে ব্যাহত এবং যুক্তরাষ্ট্রের সংবিধান প্রদত্ত অধিকার থেকে বড় একটি সম্প্রদায়ের মানুষকে বঞ্চিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। সংবাদ সম্মেলন থেকে বলা হয়, সংলাপ সপ্তাহে প্রতিটি মসজিদ থেকে ক্ষুধার্তদের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হবে। মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই-ইসলামের এ মন্ত্রকে ভিন্ন ধর্মাবলম্বীদের জানিয়ে দেয়া হবে। তারা আরো বলেন, আমরা মুসলিম হলেও আমরা আমেরিকান, আমেরিকার সবকিছু ভোগের অধিকার আমাদের রয়েছে। এ অধিকার থেকে কেউ কাউকে বঞ্চিত করতে পারেন না। রাজনৈতিক কারণে মুসলিম-আমেরিকানদের সম্পর্কে সাম্প্রতিক সময়ে যে সব মনত্মব্য করা হয়েছে তা আমেরিকার চেতনা ও মূল্যবোধের পরিপন্থি বলেও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। উল্লেখ্য যে, ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটির কুইন্সে ন্যাশনাল ইসলামিক লিডারদের বিশেষ একটি সম্মেলনে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী গ্রাউন্ড জিরোর সন্নিকটে এ সংবাদ সম্মেলন হলো। যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান সকল মিডিয়া এ সংবাদ সম্মেলন কভার করেছে এবং রেডিও-টিভিতে তা গুরুত্বের সাথে প্রচার হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের মুসলমানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত জাতীয়ভিত্তিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে এটাই ছিল প্রথম সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্সর নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ, ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার (ইকনা) প্রেসিডেন্ট ড. জাহিদ বুখারী, মুসলিম আমেরিকান সোসাইটির জাস্টিস এন্ড পীচ ফেডারেশনের নির্বাহী পরিচালক ইমাম মাহদী ব্রে, নিউইয়র্কস্থ ইসলামিক লিডারশিপ কাউন্সিলের প্রধান আলামিন আব্দুল লতিফ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (ইসনা)র প্রেসিডেন্ট ইমাম মোহাম্মদ মজিদ, মুসলিম আমেরিকান সোসাইটির প্রেসিডেন্ট ড. আহমেদ ইলবেন্ডারী, ইসলামিক ফিকাহ কাউন্সিলের চেয়ারম্যান ড. মুজাম্মিল সিদ্দিকী, নর্থ আমেরিকা ইমাম ফেডারেশনের চেয়ারম্যান আল তায়েব আব্দুল ইয়েমেন, মুসলিম পাবলিক এফেয়ার্স কাউন্সিলের পরিচালক হ্যারিস তারিন, আমেরিকান মুসলিম টাস্কফোর্সের নির্বাহী পরিচালক সেলিম আকতার, মুসলিম উইমেন ইন ইসলামের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আয়শা আল আদাইয়া এবং বৃহত্তর শিকাগোস্থ কাউন্সিল অব ইসলামিক অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মুহম্মদ নাসির।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV