প্রকৃতির ওষুধ : মিষ্টি কুমড়া
আফরিন মুর্তজা : উজ্জ্বল কমলা রঙের সবজি মিষ্টি কুমড়া এন্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ লবণে ভরপুর। একে এন্টি-অক্সিডেন্টসের স্টোর হাউস বলে। কারণ এতে ভিটামিন এ, সি ও ই সবই আছে। মিষ্টি কুমড়া কম ক্যালরি মূল্যের সবজি। প্রতি ১০০ গ্রাম মিষ্টি কুমড়ায় আছে ২৬ ক্যালরি। এতে কোনো কোলেস্টেরল ও স্যাচুরেটেড ফ্যাট নেই, বরং ডায়েটারি ফাইবার বেশি থাকায় হৃদরোগ ও ওজন কমাতে ভূমিকা রাখে। তা ছাড়া মিষ্টি কুমড়ায় ফাইটোস্টেরল থাকে, যা রক্তের ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে। মিষ্টি কুমড়ায় আছে প্রচুর পরিমাণ বিটা-ক্যারোটিন। বিটা-ক্যারোটিন মানবদেহে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। গবেষণায় দেখা গেছে, বিটা-ক্যারোটিন কিছু কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে খুবই কার্যকর। তা ছাড়া এ বিটা-ক্যারোটিন বয়স্কভাব রোধ করে এবং দৃষ্টিশক্তি ভালো রাখে। মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণ ভিটামিন ‘এ’ থাকে, যা শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট। ভিটামিন ‘এ’ ত্বক ও মিউকাস মেমব্রেনের ঔজ্জ্বল্য বাড়ায়, ত্বকের ইনফেকশন রোধ করে, মাসল ডিগ্রেডেশন কমায় এবং দৃষ্টিশক্তির জন্য অত্যাবশ্যকীয়। মিষ্টি কুমড়ায় ভালো পরিমাণে বি-কমপ্লেক্স ভিটামিন যেমন_ফোলেট, নায়াসিন, পাইরিডক্সিন, থায়ামিন ও পেন্টাথেনিক এসিড থাকে। এ ছাড়া এতে কপার, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ও জিংক থাকে। পটাশিয়াম বেশি থাকায় উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। জিংকের উপস্থিতি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে এবং হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে। তা ছাড়া মিষ্টি কুমড়ায় এল-ট্রিপ্টোফ্যান আছে, যা ডিপ্রেশন কমাতে খুবই কার্যকর। মিষ্টি কুমড়ার বীজ ফাইবারের ভালো উৎস। এতে রয়েছে মনো-আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড, যা হার্টের জন্য ভালো। মিষ্টি কুমড়ার বীজে প্রচুর প্রোটিন ও মিনারেলস আছে। প্রতি ১০০ গ্রাম বীজে থাকে ৫৫৯ ক্যালরি। আরো রয়েছে প্রোটিন, আয়রন, নায়াসিন।কালের কণ্ঠ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests