২১ আগষ্ট উপলক্ষে মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ ও ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ এর শোক সভা
ভার্জিনিয়া, ২২শে আগস্ট বুধবার সন্ধ্যায় ভার্জিনিয়ার ৫১৫৭, লী হাইওয়ে, আর্লিংটন, ভিএ-২২২০৯-স্থ “খাবার ঘর” রেস্তরায় মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ ও ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ ২১শে আগস্ট গ্রেনেড হামলার ৭ম বাষীকি উপলখ্যে এক শোক সভার আয়োজন করে। সমাবেশে বক্তাগন বলেন, ওই হত্যা ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিলেন জন নেত্রী শেখ হাসিনা। তিনি অল্পের জন্য হামলা থেকে রক্ষা পেলেও তার শ্রবণশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় নিহতদের মধ্যে রয়েছেন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমান। হামলায় ১৩টি আর্জেস গ্রেনেডের বিস্ফোরণে প্রায় ৫শ জন আহত হন। এর মধ্যে অনেকে আজীবনের জন্য পঙ্গু হয়ে যান।
এদিকে, বিএনপি নেতৃত্বাধীন বিগত চারদলীয় জোট সরকারের আমলে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই)’র মহাপরিচালক ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততার আভাস দিয়ে সম্প্রতি ২১ আগস্ট হামলা বার্ষিকীর প্রাক্কালে সাপ্তাহিক ২০০০’র সাম্প্রতিক এক সংখ্যায় রিপোটে প্রকাশিত হয় এবং এতে করে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগে থেকেই সবকিছু জানেন বলে ধারনা করা হচ্চে। তারা এ জঘন্য হত্যা কান্ডের বিচার দাবী করেন।
মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি শাহাজাহান মাহমুদ এর সভাপতিত্বে ও ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি রফিক পারভেজ ও মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ সেক্রেটারী এম এন বাকী পরিচালিত এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ সাদেক খান, জীবক বড়ুয়া, আনোয়ার হুসেন, হাফিজ এবং ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ শিব্বীর আহমেদ, আবুল হাশেম আহাম্মেদ, মোঃ শফিউল আলম, জাকির হুসেন সহ আরও অনেকে।
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ