নর্থ আমেরিকা আওয়ামী লীগ শোকাবহ ২১শে আগষ্ট পালন করলো
নিউইয়র্ক : নর্থ আমেরিকা আওয়ামী লীগ শোকাবহ ও যথাযোগ্য মর্যাদায় ২১শে আগষ্ট দিবসটি পালন করলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ আমেরিকা আওয়ামী লীগের সভাপতি ডঃ প্রদীপ রঞ্জন কর। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মোঃ কায়কোবাদ খান ও ইঞ্জিনিয়ার মিজানুল হাসান। সভায় উপস্থিতি ও বক্তব্য রাখেন ফারুক হোসাইন, রতন বড়–য়া, লুৎফুর কবীর, হাকিকুল ইসলাম খোকন, রমেশ নাথ, আব্দুল লতিফ বিশ্বাস, অবিনাশ আচার্য্য, টি মোল্লা, আলী আক্কাস, মোঃ গিয়াস উদ্দিন খান, কামাল উদ্দিন, আতাউর রহমান তালুকদার কামাল, আশরাফ মাসুম, একে চৌধুরী, এম.এ রব, খলিলুর রহমান খোকন, শওকত আকবর রিচি সহ আরো অনেকে।
বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের হত্যা করে দলকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে ২১ আগষ্ট আওয়ামী লীগের সমাবেশে একে একে ১৩টি গ্রেনেড হামলা চালানো হয়েছিল অত্যন্ত সুপরিকল্পিতভাবে। তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের ইন্দন ছাড়া এ ধরনের ভয়াবহ ও বিভৎস হত্যাযজ্ঞ পরিচালনা সম্ভব নয় বলে বক্তারা মনে করেন। আজও অনেক নেতা কর্মীরা শরীরে গ্রেনেডের স্প্রীন্টার নিয়ে যন্ত্রনাদায়ক অবস্থায় জীবন অতিবাহিত করছে।
বক্তারা আরো বলেন প্রকাশ্য দিবালোকে এই হত্যাযজ্ঞ পরিচালনা করে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমান সহ ২৪ জন নিহত হলো। জননেত্রী শেখ হাসিনা ভয়াবহ ঐ মামলায় মৃত্যুজাল ছিন্ন করে অল্পের জন্য প্রানে বেঁচে গিয়েছিলেন। ২১ আগষ্টের এই বিভৎস হত্যাযজ্ঞ যারা পরিচালনা করলো- সেই সকল মদদ দাতা ও ঘাতকদের দ্রুততার সাথে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








