Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

প্রিন্স হ্যারির নগ্ন ছবি প্রকাশে বৃটেনে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: August 23, 2012 | 7:55 PM

 ডেস্ক: যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের হোটেল সুইটে স্ট্রিপ বিলিয়ার্ডে বৃটেনের প্রিন্স হ্যারি নগ্ন ছবি সারা বিশ্বে ছড়িয়ে পড়লেও রাজপরিবারের পক্ষ থেকে এ ছবি বৃটেনে প্রকাশ না করার জন্য বুধবার রাতেই গণমাধ্যমকে হুঁশিয়ারি দেয়া হয়েছে। এ হুঁশিয়ারির সত্যতা নিশ্চিত করে সেন্ট জেমস প্রাসাদের এক মুখপাত্র বলেছেন, ওই ছবির ব্যাপারে প্রেস কমপ্লেইন কমিশনকে জানিয়ে দেয়া হয়েছে। এদিকে বৃটেনের পত্র-পত্রিকাগুলো প্রিন্স হ্যারির ওই ছবি না প্রকাশ করায় সিদ্ধান্তের সমালোচনা করেছেন নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাবেক নির্বাহী সম্পাদক নেইল ওয়ালিস। তিনি বলেছেন, তিনি হলে ওই ছবি অবশ্যই প্রকাশ করতেন। স্কাই নিউজকে তিনি বলেছেন, বৃটেনের পত্র-পত্রিকাগুলো এখন আতঙ্ক এবং বিতর্কের মধ্যে রয়েছে। তাই এ ধরনের ছবির ব্যাপারে জনগণের আগ্রহ থাকা সত্ত্বেও পত্রিকাগুলো তা প্রকাশ করতে পারছে না। ওয়ালিস বলেন, দু’বছর আগে ছবিগুলো যদি আমার ডেস্কে আসতো তাহলে আমি সেটা ছেপে দিতাম। এখন যদি আমি পত্রিকার সম্পাদক বা সিনিয়র নির্বাহী থাকতাম তাহলে হয়তো আমি এ ধরনের ছবি প্রকাশ করতে পারতাম না। আমি হয়তো ভাবতাম এ ধরনের ছবি প্রকাশের সাহস আমার রয়েছে কি না? লেভেসন তদন্ত কমিশনের কারণেই এ পরিবর্তন এসেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, পত্রিকার সম্পাদক, নির্বাহীরা এখন আতঙ্ক এবং সমালোচনার মধ্যে কাজ করছেন। তাদের হাতে যদি কোন বিতর্কিত সংবাদ আসে তাহলে তারা চাকরি হারানোর আশঙ্কায় থাকেন। বৃটেনের ট্যাবলয়েড ডেইলি সান অনলাইনের সাবেক সম্পাদক কেলভিন ম্যাককেনজিও ওয়ালিসের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। তিনি বলেছেন, এটি অত্যন্ত চমৎকার একটি সংবাদ ছিল। এর মাধ্যমে প্রিন্স হ্যারির কোন ধরনেরই ক্ষতি হতো না। কারণ তিনি ২৮ বছরের তরুণ সামরিক কর্মকর্তা। তিনি অবিবাহিত এবং স্বাভাবিকভাবেই তার চারপাশে উৎসুক তরুণীদের পদচারণা থাকবে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে একমাত্র লেভেসন কমিশন। সেন্ট জেমস’ প্রাসাদের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে আইনজীবীদের মাধ্যমে প্রাসাদের পক্ষ থেকে প্রেস কমপ্লেইন কমিশনকে নিজস্ব নীতিমালা অনুসরণ করে চলার বিষয়টি সম্পাদকদের স্মরণ করিয়ে দেয়া হয়েছে। প্রাসাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রিন্স হ্যারির ব্যক্তিগত এসব ছবি প্রকাশের মাধ্যমে তার প্রাইভেসি ভঙ্গ করা হয়েছে।  টেলিগ্রাফ জানিয়েছে, বন্ধুদের নিয়ে ব্যক্তিগতভাবে ছুটি কাটাতেই হ্যারি এবার লাস ভেগাসের ওই হোটেলে উঠেছিলেন। ওই হোটেল প্রতিরাতের খরচ ৫০০০ পাউন্ড পর্যন্ত হতে পারে বলে এতে উল্লেখ করা হয়েছে। তবে এর ব্যয় প্রিন্স হ্যারি নিজে বহন করছেন নাকি হোটেল কর্তৃপক্ষ বহন করছে- সেটা জানা যায়নি। সব সময় নানা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা প্রিন্স হ্যারি যুক্তরাষ্ট্রের ভেগাসে স্ট্রিপ পুল পার্টির আয়োজন করে এ আলোচনার জন্ম দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সেলিব্রেটি গসিপ ওয়েবসাইট টিএমজেড সর্বপ্রথম প্রিন্স হ্যারি ওই পার্টির নগ্ন ছবি প্রকাশ করে। টিএমজেড এক রিপোর্টে জানিয়েছে, নিজের সুইটেই প্রিন্স হ্যারি স্ট্র্রিপ বিলিয়ার্ডের আয়োজন করেছিলেন। ২৭ বছর বয়সী প্রিন্স হ্যারি নিজেই হোটেল বারে গিয়ে একঝাঁক তরুণ-তরুণীকে তার ভিআইপি সুইটে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসেন বলে এতে উল্লেখ করা হয়েছে। তার সুইটে ঢুকেই যেন সবাই উন্মাদ হয়ে ওঠে। প্রথমে সবাই স্ট্রিপ পুলে দুষ্টামি শুরু করলেও পরে সেটা পুরোমাত্রায় নগ্ন হওয়ার প্রতিযোগিতার পার্টিতে পরিণত হয়। পার্টিতে অংশ নেয়া অনেকে তখন এ উদ্যম পার্টির ছবি তুলতে শুরু করে। এ ছবি পরে ১০০০০ পাউন্ডের বিনিময়ে বিক্রি করা হয়েছে বলে এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এমন একটি ছবিতে দেখা গেছে প্রিন্স হ্যারি একেবারে নগ্ন হয়ে দু’হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন আর তার পেছনে এক নগ্ন তরুণীকে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে দেখা গেছে নগ্ন হ্যারি পেছন থেকে আরেক নগ্ন তরুণীকে জড়িয়ে ধরেছেন।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV