নিউইয়র্ক টাইমসের নিবন্ধ : গ্রামীণ ব্যাংক ইস্যুতে বাংলাদেশীরা বর্তমান সরকারকে ক্ষমা করবে না
ডেস্ক রিপোর্ট : গ্রামীণ ব্যাংক ইস্যুতে বাংলাদেশের মানুষ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমা করবে না বলে মন্তব্য করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউইয়র্ক টাইমসের এক নিবন্ধে। এতে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের সমালোচনা করায় এবং কিছুদিনের জন্য রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণে নোবেলজয়ী বরেণ্য অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ওপর ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রামীণ ব্যাংক ইস্যুতে শেখ হাসিনার উপদেষ্টারা তাকে ভুল পথে চালাচ্ছেন বলেও মন্তব্য করা হয়েছে ওই নিবন্ধে। ‘অ্যান অ্যাটাক অন গ্রামীণ ব্যাংক, অ্যান্ড দ্য কজ অফ উইমেন’ শিরোনামে বুধবার প্রকাশিত ওই নিবন্ধে ব্যাংকটির ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, সরকারের সর্বসাম্প্রতিক ওই পদক্ষেপে ব্যাংকটির স্বাধীনতাই শুধু খর্ব হবে না, ব্যাংকটির ৯৭ শতাংশ শেয়ারের মালিক ঋণগহীতা নারীদের শেয়ারের অধিকারের ওপরও তা একটি বড় চ্যালেঞ্জ। এসব ঋণগ্রহীতার ১৪০ কোটি ডলার গচ্ছিত আছে ব্যাংকটিতে। ‘দ্য প্রাইস অব অ্যা ড্রিম : দ্য স্টোরি অব দ্য গ্রামীণ ব্যাংক’ গ্রন্থের সহ-গ্রন্থকার ডেভিড বর্নস্টেইনের লেখা ওই নিবন্ধে বলা হয়, সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এ উদ্যোগ নারীদের মালিকানার ব্যাংকটির ওপর একটি শক্তিশালী আঘাত। নিবন্ধে বলা হয়, ভাগ্যের পরিহাস যে, সরকারপ্রধান নারী হয়েও শেখ হাসিনা নারীনিয়ন্ত্রিত ব্যাংকটির পরিচালনা পরিষদের ওপর আক্রমণ চালাচ্ছেন। নিউইয়র্ক টাইমসের ওই নিবন্ধে বলা হয়েছে, শেখ হাসিনা বলছেন, গ্রামীণ ব্যাংকের সুদের হার খুব বেশি। কিন্তু তিনি সম্ভবত বুঝতে অক্ষম যে, তুলনামূলক গ্রামীণ ব্যাংকের সুদের হার কম। সারাবিশ্বের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণ ব্যাংকের সুদের হার কম। গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সরকারের এই আক্রমণ কবে থামবে, তা কেউ জানে না—মন্তব্য করে নিবন্ধে বলা হয়, গ্রামীণ ব্যাংক ছাড়া বর্তমান সরকারের কার্যক্রমকে অনেক বাংলাদেশীই যে শিগগিরই ক্ষমা করবে না, তা স্পষ্ট। বাংলাদেশের অনেক উদ্যোক্তাই এখন আর সরকারের সঙ্গে কাজ করতে চান না। ড. ইউনূসকে খাটো করার প্রতিক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী সারা হোসেন বলেন, ‘জনগণ আতঙ্কের মধ্যে আছে যে, একজন প্রথিতযশা মানুষকে সরকার ইচ্ছে করেই কাদার ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে।’আমার দেশ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests