Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

৫ লাখ সৌদি প্রবাসী আকামা পরিবর্তনের সুযোগবঞ্চিত

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: August 26, 2012 | 7:08 PM

মিজানুর রহমান: সৌদি আরবে থাকা প্রায় ৫ লাখ বাংলাদেশী আকামা (ওয়ার্ক পারমিট) পরিবর্তনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তাদের অনেককে যে কোন মুহূর্তে দেশে ফিরে আসতে হতে পারে। পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশীদের আকামা পরিবর্তনের সুযোগ দিতে প্রায় এক বছর ধরে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও সৌদি সরকারের তরফে ইতিবাচক কোন সাড়া পাওয়া যায়নি। বরং রোহিঙ্গাসহ সামপ্রতিক বিভিন্ন ঘটনায় তা আরও নেতিবাচক হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও সচিব ড. জাফর আহমদ খান মানবজমিন-এর কাছে বিষয়টি স্বীকারও করেছেন। বলেছেন, অনেক আগে ‘মৌখিকভাবে’ সৌদি
সরকার তাদের অপারগতা প্রকাশ করেছে। তবে এখনও আনুষ্ঠানিক কিংবা অফিসিয়ালি কিছু বলেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল এ বিষয়ে বলেন, সৌদি কিংবা মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা কখনওই অফিসিয়ালি কিছু বলে না। যে কোন সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর খোঁজখবর নিলে তারা স্বীকার করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধের সিদ্ধান্তের উদাহরণ টেনে বলেন, গত তিন সপ্তাহ ধরে বাংলাদেশীদের ভিসা দেয়া হচ্ছে না। কিন্তু আনুষ্ঠানিকভাবে ইউএই কর্তৃপক্ষ এখন কিছু বলছে না। কূটনৈতিক চ্যানেলে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করা হচ্ছে, তারা বরাবরই তা উড়িয়ে দিচ্ছে। অথচ বাস্তবে বাংলাদেশীরা ভিসার জন্য আবেদন করে প্রত্যাখ্যাত হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র মতে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ৩৫ লাখ বাংলাদেশী রয়েছেন। সবচেয়ে বেশি আছেন সৌদি আরবে। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের দেয়া হিসাব মতে, সৌদি আরবে বর্তমানে শ্রমিকের সংখ্যা ২০ লাখের বেশি। কিন্তু সৌদি সরকার বলছে, দেশটিতে প্রায় ১৬ লাখ বাংলাদেশী কাজ করছেন।  ২০০৭ সালে ২ লাখ ৪ হাজার বাংলাদেশী শ্রমিক বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি আরব যান। পরের বছর যান আরও ১ লাখ ৩২ হাজার। কিন্তু এরপর থেকে সৌদি আরবে জনশক্তি রপ্তানি কমতে শুরু করে। বর্তমানে তা একেবারেই বন্ধ। সৌদি সরকার ২০০৮ সাল থেকে বাংলাদেশী শ্রমিকদের আকামা (ওয়ার্ক পারমিট) পরিবর্তনে কড়াকড়ি আরোপ করে। দেশটির বিদ্যমান আইনে কেউ বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি আরবে গেলে তাকে কমপক্ষে দু’বছর পারমিট প্রদানকারী প্রতিষ্ঠানে কাজ করা বাধ্যতামূলক। এর আগে তাদের কেউ আকামা পরিবর্তন করতে পারবেন না। কিন্তু তাদের অনেকের চাকরির মেয়াদ দুই বছর পূর্ণ হওয়ার পর আবেদন করলেও আকামা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন না। এ নিয়ে সৌদি আরবে থাকা শ্রমিকরা দীর্ঘ পাঁচ বছর ধরে বেকায়দায় রয়েছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফরে যান। সেখানে কর্মরত বাংলাদেশীদের সমস্যা নিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। এরপর সৌদি সরকারের মনোভাব কিছুটা ইতিবাচক হয়। গত বছরের জুলাইতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সউদ আল ফয়সালের সঙ্গে বাংলাদেশী শ্রমিক সমস্যা নিয়ে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী আকামা পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানান। শ্রমিকরা দু’দেশের উন্নয়ন সহযোগী হিসেবে অবদান রাখছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। গত এপ্রিলের প্রথম সপ্তাহে সৌদি আরবের পক্ষ থেকে এ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে এক ধরনের মৌখিক স্বীকৃতি পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় দেশটির শ্রমমন্ত্রী আদেল ফাখাহ প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান।  প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল দেশটি সফরও করেন। সফরকালে  সৌদি শ্রমমন্ত্রী বাংলাদেশী শ্রমিকদের আকামা পরিবর্তনসহ নতুন শ্রমিক পাঠানোর বিষয়ে ইতিবাচক মত দেন। গত সপ্তাহে ইউএই কর্তৃপক্ষের ভিসা বন্ধের বিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রীর প্রতিক্রিয়া নিতে ফোন করা হলে তিনি সৌদি আরবের বিষয়টি ‘মৌখিকভাবে’ জেনেছেন বলে জানান। সেখানে উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশী পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গেছে সৌদি সরকারের দাবির বিষয়টিও তোলেন তিনি। তার বক্তব্যের সূত্র ধরে প্রবাসী কল্যাণ সচিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও সৌদি সরকারের অনানুষ্ঠানিক বার্তা পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে বরাবরই মন্ত্রীর আশাবাদ- কূটনীতিক প্রচেষ্টায় সব জটিলতা নিরসন হবে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV