বানর ভেবে ছেলেকে গুলি!
নেপালের দক্ষিণাঞ্চলে আরঘাকাঞ্চি এলাকায় এক কৃষক বানর ভেবে তাঁর কিশোর ছেলেকে গুলি করেছেন। গুলিতে নিহত ছেলেটির নাম চিত্র বাহাদুর পুলামি (১২)। গতকাল রোববার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে আরঘাকাঞ্চি এলাকার পুলিশ কর্মকর্তা অরুণ পাউডেল বার্তা সংস্থা এএফপিকে জানান, চিত্রর বাবা গুপ্ত বাহাদুর (৫৫) ভুট্টার আবাদ করেছেন। বেশ কিছুদিন ধরে ওই ভুট্টাখেতে বানরের উপদ্রব দেখা দেয়। গত শুক্রবার চিত্র বাহাদুর বানর তাড়াতে বাড়ির কাউকে না জানিয়ে চুপি চুপি ভুট্টাখেতের পাশের একটি গাছে ওঠে। পাতার আড়ালে নিজেকে লুকিয়ে রাখে সে। একপর্যায়ে গাছের ডালের নড়াচড়া চোখে পড়ে বাবা গুপ্ত বাহাদুরের। তিনি ধরে নেন যে বানরের দল এসেছে। বানরেরা ওই গাছে ঘাপটি মেরে আছে। এরপর ঘর থেকে বন্দুক এনে গাছ লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। কিন্তু বানর নয়, গুলিবিদ্ধ হয়ে নিচের একটি ডালে ঝুলতে থাকে তাঁরই স্নেহের কিশোর ছেলে চিত্র বাহাদুর। গত শুক্রবার এ ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা অরুণ পাউডেল আরও বলেন, গাছ থেকে নামিয়ে আনার আগেই চিত্র মারা যায়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, এটি নিছক দুর্ঘটনা। পুলিশ হেফাজতে চিত্রর বাবা বলেন, বানরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে তিনি গুলি ছোড়েন। পরে তাঁর ভুল ভাঙে, যখন দেখেন গুলিবিদ্ধ হয়ে তাঁরই ছেলে গাছের ডালে ঝুলছে। এএফপি।প্রথম আলো
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ