চাঁদপুর-১ আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত এহছানুল হক মিলনকে নির্বাচিত ঘোষণার দাবি
ইউএসএনিউজএনওয়াই ডেস্ক: চাঁদপুর-১ আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত এহছানুল হক মিলনকে নির্বাচিত ঘোষণা করতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তার স্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী। গতকাল গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগদলীয় প্রার্থী মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়ন দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক অবৈধ ঘোষিত হওয়ার প্রেক্ষাপটে ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোটের প্রার্থী আ ন ম এহছানুল হক মিলনকে অবিলম্বে নির্বাচিত ঘোষণার দাবি জানাচ্ছি। মহীউদ্দীন খান আলমগীর ওই নির্বাচনে সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোটকেন্দ্র দখলের মাধ্যমে এহছানুল হক মিলনের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেন। আমরা আশঙ্কা করছি, অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যমে সর্বোচ্চ আদালতের এই রায়কে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা হতে পারে। এমনকি আইনের ভুল ব্যাখ্যা দিয়ে চাঁদপুর-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠানের চেষ্টা চালানো হতে পারে বলেও আমরা অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি। এ পরিস্থিতিতে অসাধু মহলকে কোনো রকম ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে আদালতের রায়ের আলোকে অবিলম্বে আ ন ম এহছানুল হক মিলনকে চাঁদপুর-১ আসনে নির্বাচিত সংসদ সদস্য ঘোষণা করার জোর দাবি জানাচ্ছি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রায় দেড় ডজন মামলায় মিলন কয়েক মাস ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মানবেতর জীবনযাপন করছেন বলেও অভিযোগ করেন তিনি।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের