Wednesday, 17 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি নিরাপদ?

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: August 27, 2012 | 9:00 PM

মো.আমিনুর রহমান : আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি নিরাপদ? তা জানার জন্য প্রথমে http://goo.gl/J2UPB ঠিকানায় যান। সেখানে গেলেই বুঝতে পারবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের বর্তমান নিরাপত্তাব্যবস্থা কতটুকু। নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর জন্য সেখানে তিনটি স্টেপ আছে। পদ্ধতি-১: এখানে একাধিক ই-মেইল আইডি যোগ করুন। তারপর Next-এ ক্লিক করুন। পদ্ধতি-২: এখানে আপনার মোবাইল নম্বর যোগ করুন। আবার Next-এ ক্লিক করুন। স্টেপ-৩: এখানে নিরাপত্তার প্রশ্ন যোগ করুন। এখন ওপরে ডান পাশে Home-এর পাশে অ্যারোতে ক্লিক করে Account Settings-এ ক্লিক করুন বা সরাসরি www.facebook.com/settings?ref=mb ঠিকানায় যান। এখন বাম পাশ থেকে Security-তে ক্লিক করুন। Login notifications-এর ডানপাশ থেকে edit-এ ক্লিক করুন। এখন টেক্সবক্স দুটিতে টিক চিহ্ন দিয়ে Save Changes-এ ক্লিক করুন। এখন ফেসবুক লগআউট করে আবার ফেসবুকে লগইন করুন। দেখবেন Name New Device নামে একটি পেইজ এসেছে। সেখানে Device name বক্সে কোনো নাম লিখে Save Device-এ ক্লিক করুন। এখন থেকে প্রত্যেকবার আপনার ফেসবুক আইডিতে লগইন করার সময় আপনার ই-মেইল ঠিকানায় এবং মোবাইল নম্বরে একটি মেসেজ যাবে এবং তাতে লেখা থাকবে কখন, কী নাম দিয়ে, কোন আইপি ঠিকানা থেকে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করা হয়েছে।
আপনি যদি এই নাম দিয়ে এই সময় প্রবেশ না করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। মনে রাখবেন, হ্যাকাররা প্রথমে ই-মেইল আইডি হ্যাকিং করার চেষ্টা করে। ই-মেইল আইডি হ্যাকিং করতে পারলে খুব সহজে ফেসবুক আইডিও নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। ওপরের পন্থাগুলো অবলম্বন করলে আপনার ফেসবুক আইডি হ্যাকিং হলেও পুনরুদ্ধার করতে পারবেন। এমনকি আপনার সব কটি ই-মেইল আইডি হ্যাকিং হলেও বা আপনার ফেসবুকের ই-মেইল আইডি পরিবর্তন করে ফেললেও মোবাইল নম্বর নিয়ে তা পুনরুদ্ধার করতে পারবেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV