নারী অধিকারের প্রতি সংহতি প্রকাশ করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফিনিক্স, ক্যালিফোর্নিয়ার ভেনিস বিচ ও উত্তর ক্যারোলিনার অ্যাশভিলে বিপুল সংখ্যক নারীর উন্মুক্ত বক্ষে উল্লাস!

ডেস্ক: নারী অধিকারের প্রতি সংহতি প্রকাশ করতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ফিনিক্স, ক্যালিফোর্নিয়ার ভেনিস বিচ ও উত্তর ক্যারোলিনার অ্যাশভিলে বিপুল সংখ্যক নারী এক উদ্ভট কাণ্ড ঘটিয়েছেন। তারা সবাই উন্মুক্ত বক্ষে উল্লাস করেছেন। শুধু নারী অধিকারের পক্ষে তারা এ কাজ করেননি, পাশাপাশি উন্মুক্ত বক্ষে চলাফেরার অধিকারের পক্ষে তারা এমন কাণ্ডে অংশ নেন। এর মধ্যে নিউ ইয়র্কের রাস্তায় পায়ে জুতা পরে খালি গায়ে নেমে আসেন প্রায় দু’ডজন নারী। অন্যান্য অংশে খোলা গায়ের নারীদের পোস্টার সেঁটে দেয়া হয়। ন্যাশনাল গো-টপলেস ডে নামে তারা এমন ইভেন্টে অংশ নেন। এর মাধ্যমে পুরুষের মতো খালি গায়ে তারাও হাঁটতে পারেন- এর বহিঃপ্রকাশ ঘটনা। এ সময় তাদের স্লোগান ছিল- ফ্রি ইওর ব্রেস্ট। তাদের এমন কাণ্ড দেখে রাজপথে উৎসুক দর্শকের ভিড় লেগে যায়। কেউ বা শুরু করেন ছবি তোলা। কেউ বা মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করতে থাকেন। এ ইভেন্টের আয়োজক করেন হেভেন। তিনি ম্যানহাটানের ব্রায়ান্ট পার্কে বলেন, আমরা বলতে চাই নারীরা খালি গায়ে পথে হাঁটলে তাতে দোষের কিছু নেই। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ