উত্তর মেরুর সমুদ্রে বরফ গলায় রেকর্ড
ডেস্ক: উত্তর মেরুর সমুদ্রে আশঙ্কাজনকহারে বরফ গলছে। এ বছর সবচেয়ে বেশি বরফ গলার রেকর্ড লিপিবদ্ধ করেছেন বিজ্ঞানীরা। নাসা বলছে, ১৯৭৯ সালে স্যাটেলাইট স্থাপনের পর থেকে এ পর্যন্ত পাওয়া চিত্রে এটাই সবচেয়ে বেশি বরফ গলার রেকর্ড। নাসার বিজ্ঞানীদের মতে, এটা ওই অঞ্চলের মৌলিক পরিবর্তনের একটি অংশ। সেপ্টেম্বরে স্বাভাবিকভাবেই সমুদ্রে বরফ গলার হার সবচেয়ে বেশি থাকে। কিন্তু অবস্থাদৃষ্টে গবেষকরা মনে করছেন, এ বছরের বরফ গলনের এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। নাসার বিজ্ঞানীরা বলছেন, ২০০৭ সালের ১৮ই সেপ্টেম্বরে উত্তর মেরুর সমুদ্রে ১ দশমিক ৬১ বর্গমাইল পর্যন্ত বরফ ছিল, যা সর্বনিম্ন রেকর্ড। এ বছর এর মধ্যেই সর্বনিম্ন সে রেকর্ড ছাড়িয়ে গেছে। সমুদ্রে এখন ১ দশমিক ৫৮ বর্গমাইল এলাকায় বরফ রয়েছে। শুধু তাই নয়। বরফের পুরুত্ব বা ঘনত্বও কমে যাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে বরফ গলার এ প্রক্রিয়া অব্যাহত থাকলে, তা উত্তর মেরু ও এর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes