যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত মিট রমনি
ডেস্ক: যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে মিট রমনি আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন। গতকাল দলটির জাতীয় সম্মেলনে এই মনোনয়ন দেয়া হয়। ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্য ও অঞ্চলের প্রতিনিধিরা ম্যাসাচুসেটসের সবেক গভর্নর রমনির পক্ষে ভোট দিতে সমবেত হয়েছিলেন। এদিকে রমনির মনোনয়নের অল্প সময় পর উইসকনসিনের কংগ্রেস সদস্য পল রায়ানকে রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়া হয়। খবর অনলাইন বিবিসির। রিপালিকান দলের প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত করতে মিট রমনির কমপক্ষে ১ হাজার ১৪৪ জন রিপাবলিকান প্রতিনিধির ভোট প্রয়োজন ছিল। তিনি ২০৬১ ভোট পেয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন। তবে গতকালের সম্মেলনে রমনি উপস্থিত ছিলেন না। একটি হোটেল থেকে সস্ত্রীক অনুষ্ঠানটি দেখেছেন তিনি। এ বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও বারাক ওবামা ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে লড়বেন রমনি। তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’