Wednesday, 17 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলেন প্রিন্স হ্যারি

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: August 29, 2012 | 11:58 AM

প্রিন্স হ্যারির নগ্ন ছবি প্রকাশিত হওয়ার পর থেকে এ নিয়ে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। আশঙ্কা করা হচ্ছে শিগগিরই তাঁর এ ধরনের আরও বেশ কিছু ছবি প্রকাশিত হতে পারে। সম্ভবত এ কারণেই সম্প্রতি নিজের ফেসবুক পাতা বন্ধ করে দিয়েছেন প্রিন্স হ্যারি। সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইটগুলোর প্রতি হ্যারির দুর্বলতার কথা অনেকেরই জানা। বরাবরই এসব সাইটে সক্রিয় থেকেছেন তিনি। ‘স্পাইক ওয়েলস’ ছদ্মনামে ফেসবুক পাতা খুলেছিলেন ২৭ বছর বয়সী হ্যারি। অন্তত চার শ ‘ফেসবুক বন্ধু’ রয়েছে তাঁর। কিন্তু নগ্ন ছবি ফাঁস হওয়ার পর ব্যক্তিগত সহকারী জেমির পরামর্শে নিজের ফেসবুক পাতা বন্ধ করে দিয়েছেন হ্যারি। হ্যারির কাছের দুই বন্ধু টম স্কিপি ও আর্থার ল্যান্ডনও তাঁদের ফেসবুক পাতা বন্ধ করে দিয়েছেন। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের দ্য সান। উল্লেখ্য, সম্প্রতি প্রিন্স হ্যারির নগ্ন ছবি ফাঁস করে দেয় গসিপ ওয়েবসাইট টিএমজি। প্রকাশিত ছবিতে লাস ভেগাসের একটি হোটেলে একজন মেয়েবন্ধুর সঙ্গে নগ্ন অবস্থায় দেখা গেছে প্রিন্স হ্যারিকে। লাস ভেগাসে যাওয়ার মাত্র কয়েক দিন আগে স্যার রিচার্ড ব্র্যানসনের নেকার দ্বীপে বন্ধুবান্ধব নিয়ে অবস্থান করেছেন হ্যারি। ধারণা করা হচ্ছে, সেখানেও অনেক ছবি তুলেছেন হ্যারি এবং সেগুলো প্রকাশিত হতে পারে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV