Wednesday, 17 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বিশ্বজুড়ে খাদ্যের অপচয় কমানোর আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: August 29, 2012 | 1:40 PM

বিশ্বজুড়ে খাদ্যের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে একটি আন্তর্জাতিক সম্মেলন থেকে খাদ্যের অপচয় কমানোর আহ্বান জানানো হয়েছে। সুইডেনে ওয়ার্ল্ড ওয়াটার উইক বা বিশ্ব পানি সপ্তাহ উপলক্ষে এই সম্মেলনে বিশ্বের নানা দেশের রাজনীতিক এবং বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। প্রধানত যুক্তরাষ্ট্রে এ বছর খরার কারণে শস্যের উত্পাদন কম হওয়ায় বিশ্বজুড়ে খাদ্যের দাম বাড়ছে।

সম্মেলনের প্রতিনিধিদের জানানো হয়েছে যে সারা বিশ্বে যত খাদ্য উত্পাদন করা হয় তার চার ভাগের এক ভাগ অপচয় হয়। এই কারণে খাদ্য কেনার জন্য মানুষকে বাজারে বেশি পয়সা ঢালতে হয়।  একই সাথে ফসলি জমি এবং পানির চাহিদার ওপরও অযথা চাপ বাড়ে। খাবার অপচয় হয় বিভিন্নভাবে। এর মধ্যে দেখা যায় ধনী দেশগুলোয় ভোক্তারা সবজিতে যদি সামান্যতম খুঁত থাকে সেগুলোর পুষ্টিমান একই থাকার পরও তা সুপার মার্কেটে তোলা হয় না। আবার দোকান থেকে বাড়িতে ঢোকার পরও খাবারের অপচয় হয়। সুইডেনে এক জরিপে দেখা যাচ্ছে শিশু রয়েছে এমন পরিবারগুলো তাদের কেনা খাবরের প্রায় শতকরা ২৫ ভাগ নষ্ট করে। গরিব ও উন্নয়নশীল দেশগুলোতে খাদ্যের অপচয় ঘটে মাঠ পর্যায়ে। কৃষি কাজের অদক্ষ পদ্ধতি খাদ্য অপচয়ের একটা প্রধান কারণ। এছাড়া গরম আবহাওয়া এবং বাতাসে অধিকতর আদ্রতার জন্য খাবার সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ে। পোকামাকড় এবং ফসলে বিভিন্ন বালাইয়ের ফলেও অনেক খাবার নষ্ট হয়। অন্যদিকে সারা বিশ্বে যত পানি ব্যবহার করা হয় তার একটা বড় অংশ যায় কৃষিখাতে। সুতরাং পানি সম্পদের সাথে খাদ্য মূল্যের একটা সরাসরি যোগাযোগ রয়েছে। ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV