Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

ফোবানার জন্য যুক্তরাষ্ট্র সফরে আসছেন কণ্ঠশিল্পী আরফিন রুমি

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: August 29, 2012 | 2:03 PM

আরফিন রুমি

অনলাইন প্রতিবেদক : ফোবানা সম্মেলনে যোগ দিতে এক মাসের জন্য যুক্তরাষ্ট্র সফরে আসছেন এ সময়ের জনপ্রিয় সুরকার, সংগীতপরিচালক ও কণ্ঠশিল্পী আরফিন রুমি। আজ বুধবার রাতে ইত্তেহাদ এয়ারলাইনসের একটি বিমানে তিনি ঢাকা ছাড়ছেন। প্রথম আলো ডটকমকে আরফিন রুমি বলেন, ‘দুই মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে এটি আমার তৃতীয় সফর। এর আগে টানা এক মাস সেখানে অনুষ্ঠান করে এসেছি। এবার চারটি অনুষ্ঠানে গান করার কথা রয়েছে।’  দেশের বাইরে গান করা প্রসঙ্গে রুমি বলেন, ‘দেশের বাইরের কোনো অনুষ্ঠানে গান করতে গিয়ে কখনোই মনে হয়নি যে আমি আসলেই বাইরে কোথাও গান করছি। প্রবাসী বাঙালিরা যে এত বেশি বাংলা গান শোনেন, তা সেখানে অনুষ্ঠান না করলে বুঝতে পারতাম না। বাংলা গানের প্রতি প্রবাসীদের যে মমত্ববোধ, তা আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।’ রুমি আরও বলেন, ‘আমি এর আগে আরও দুবার যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। তখন সেখানে গান করার পাশাপাশি কিছু নতুন বন্ধুর দেখা পেয়েছি। তাঁরা সেখানকার অনেক ভালো মানের মিউজিশিয়ান। এবার ইচ্ছে আছে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তাঁদের কাছ থেকে নতুন কিছু শেখার; যেগুলো পরবর্তী সময়ে আমার কাজের সঙ্গে যোগ করে নতুন কিছু হয়তো করতে পারব।’ যুক্তরাষ্ট্র সফর শেষে অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন আরফিন রুমি। উল্লেখ্য, মেরিল-প্রথম আলো তারকা জরিপের গতবারের আসরে ‘প্রিয়তমা’ অ্যালবামের জন্য আরফিন রুমি সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার জেতেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV