যুক্তরাষ্ট্রের লাস ভেগাস হোটেলের কক্ষে তরুণীদের সঙ্গে প্রিন্স হ্যারির নগ্ন ভিডিওচিত্র!

যুক্তরাষ্ট্রের লাস ভেগাস হোটেলের কক্ষে তরুণীদের সঙ্গে প্রিন্স হ্যারির নগ্ন দৃশ্যের সম্ভবত ভিডিও ধারণও করা হয়েছে। ঘটনা সত্যি হলে নতুন করে অস্বস্তিতে পড়তে যাচ্ছেন ব্রিটিশ রাজপরিবারের এই তৃতীয় উত্তরাধিকারী। যুক্তরাষ্ট্রের বিনোদনবিষয়ক ওয়েবসাইট রাডার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ‘লাস ভেগাস হোটেলের কক্ষে নারীদের সঙ্গে প্রিন্স হ্যারির নগ্ন অবস্থার ভিডিওচিত্র রয়েছে।’ ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি সূত্র বিষয়টি তাদের জানিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। ওই সূত্রের ভাষ্যমতে, ধারণ করা ভিডিওচিত্রে এমন সব নিদর্শন রয়েছে, যা প্রিন্স হ্যারির পাশাপাশি ব্রিটিশ রাজপরিবারের ভাবমূর্তি আরও নিষ্প্রভ করে তুলবে। সূত্রটি জানায়, ‘ভিডিওচিত্রটি যদি প্রকাশ করে দেওয়া হয়, তবে তা হবে রাজপরিবারটির জন্য এযাবত্কালের সবচেয়ে বড় কেলেঙ্কারি।’ সূত্রটি আরও জানায়, ভিডিওচিত্রটি এখনো বিক্রি করা হয়নি। এটির অস্তিত্ব সম্পর্কে যতটা সম্ভব গোপনীয়তা রক্ষা করে চলা হচ্ছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রভিত্তিক টিএমজি ওয়েবসাইটের কাছে নগ্ন ছবিগুলো বিক্রির সময় ভিডিওফুটেজের বিষয়টি আলোচনায়ও আনা হয়নি। অন্যদিকে আরেকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, ঘটনার রাতে ওই হোটেলে অনুষ্ঠিত পার্টিতে মাদকও সেবন করা হয়। তিনি রাডার অনলাইনকে বলেন, ‘প্রিন্স হ্যারির হোটেল স্যুটে ওই রাতে সবাই ছিলেন বাতিকগ্রস্ত। সবাই মদ্যপান করেন। কেউ কেউ মাদকদ্রব্যও গ্রহণ করেন।’ তবে হ্যারিকে মাদকদ্রব্য গ্রহণ করতে দেখেননি বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী।—ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ও নিউ ইয়র্ক পোস্ট।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’