Wednesday, 17 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

আজ ‘পপ কিং’ মাইকেল জ্যাকসনের ৫৪তম জন্মদিন

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: August 29, 2012 | 2:20 PM

অনলাইন ডেস্ক : আজ ২৯ আগস্ট প্রয়াত ‘পপ কিং’ মাইকেল জ্যাকসনের ৫৪তম জন্মদিন। ২০০৯ সালে তাঁর মৃত্যুর পর থেকে প্রতিবছর সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জ্যাকসনের জন্মদিনের উত্সব উদযাপন করা হয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। এবারও নানা আয়োজনে প্রিয় তারকাকে স্মরণ করছে পৃথিবীর বিভিন্ন দেশের অগণিত ভক্ত। মৃত্যুর পর সংগীতের ইতিহাসে জনপ্রিয়তার হিসাব-নিকাশ অনেকটাই পালটে দিয়েছেন মাইকেল জ্যাকসন; গড়েছেন নিত্যনতুন সব রেকর্ড। ২০০৯ সালের ২৫ জুন পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাওয়ার পর সে বছর সর্বাধিক বিক্রীত অ্যালবামের শিল্পী হিসেবে আবির্ভূত হন জ্যাকসন। মৃত্যুর এক বছরের মাথায় কেবল যুক্তরাষ্ট্রেই তাঁর অ্যালবাম বিক্রি হয় ৮.২ মিলিয়ন কপি; আর বিশ্বজুড়ে বিক্রি হয় ৩৫ মিলিয়ন।  মৃত্যুর পর গান ডাউনলোডের ইতিহাসেও রেকর্ড গড়েন ‘পপ কিং’। মাত্র এক সপ্তাহে পয়সা খরচ করে জ্যাকসনের ১০ লাখ গান ডাউনলোড করে তাঁর ভক্তরা। এর আগে এত কম সময়ে আর কোনো শিল্পীর এত বেশিসংখ্যক গান ডাউনলোড হয়নি। জ্যাকসনের মৃত্যুর পর তাঁর নির্বাচিত গান নিয়ে প্রকাশিত তিনটি অ্যালবাম এত বেশি বিক্রি হয় যে, কোনো জনপ্রিয় শিল্পীর নতুন অ্যালবামও এত বিক্রি হয়নি। এ ছাড়া, এক বছরে সর্বাধিক বিক্রীত সেরা বিশের তালিকায় জায়গা করে নেয় জ্যাকসনের চার-চারটি অ্যালবাম। যুক্তরাষ্ট্রের সংগীতের ইতিহাসে আর কোনো শিল্পীর ক্ষেত্রে এমনটা ঘটেনি।  ২০১৫ সাল পর্যন্ত জ্যাকসনের গানের পরিবেশক সংস্থা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিল সনি মিউজিক। কিন্তু পপ কিংয়ের মৃত্যুর পর তাঁর গানের বিক্রি ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ২০১০ সালে জ্যাকসন এস্টেটের সঙ্গে নতুন করে চুক্তি করে সনি মিউজিক। নতুন চুক্তি অনুযায়ী, ২০১৭ সাল পর্যন্ত জ্যাকসনের গানের স্বত্ব কিনে নেয় প্রতিষ্ঠানটি। ২০১০ সালের নভেম্বরে জ্যাকসনের অপ্রকাশিত গান নিয়ে ‘মাইকেল’ শিরোনামের অ্যালবাম প্রকাশের ঘোষণা দেয় সনি মিউজিক। অ্যালবামটি মুক্তি পায় ২০১০ সালের ডিসেম্বরে। এর গানগুলোতে জ্যাকসনের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছিলেন একন, ফিফটি সেন্ট প্রমুখ। এই অ্যালবামের জন্য জ্যাকসন এস্টেটের সঙ্গে ২৫০ মিলিয়ন ডলারের চুক্তি করে সনি মিউজিক। একক কোনো গায়কের সঙ্গে সবচেয়ে ব্যয়বহুল চুক্তি হিসেবে বিবেচিত হয় এটি। ২০১০ সালে ভিডিও গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউবিসফট ‘মাইকেল জ্যাকসন: দ্য এক্সপেরিয়েন্স’ নামের নতুন একটি ভিডিও গেমস বাজারে আনার ঘোষণা দেয়। ২০০৫ সালে চাঁদে ১২০০ একরের প্লট কিনেছিলেন ‘পপ কিং’ মাইকেল জ্যাকসন। তাঁর মৃত্যুর পর চাঁদের একটি আগ্নেয়গিরির জ্বালামুখের নাম পরিবর্তন করে ‘মাইকেল জোসেফ জ্যাকসন’ রাখা হয়। জ্যাকসনকে সম্মান জানাতেই এমনটা করেছিল দ্য লুনার রিপাবলিক সোসাইটি। ২০১০ সালে থিয়েটার কোম্পানি সিরক ডা সোলেইল ঘোষণা দেয় পরের বছর লাস ভেগাসে ‘মাইকেল জ্যাকসন: দ্য ইমমরটাল ওয়ার্ল্ড ট্যুর’-এর আয়োজন করার। ৯০ মিনিটের এই প্রযোজনার পেছনে বিপুল অর্থ ব্যয়েরও ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। ঘোষণা অনুযায়ী ২০১১ সালে জ্যাকসনের জনপ্রিয় গান আর নাচের মুদ্রা দিয়ে সাজানো হয় প্রযোজনাটি। এতে অংশ নিয়েছিলেন ৬৫ জন শিল্পী। সব মিলিয়ে এই প্রযোজনার পেছনে ব্যয় হয়েছিল ৫৭০ মিলিয়ন ডলার।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV