শারজায় চুরি করতে গিয়ে বাংলাদেশী আটক

ডেস্ক: শারজায় এক নারীর ওয়ালেট চুরি করতে গিয়ে এক বাংলাদেশী পুলিশের হাতে ধরা পড়েছে। ওই ওয়ালেটে ওই নারীর ব্যাংক কার্ড ছিল। যখন তিনি ওয়ালেট চেক করেন তখন দেখতে পান তাতে রাখা অর্থের সঙ্গে ব্যাংক কার্ডটি চুরি গেছে। সঙ্গে সঙ্গে তিনি নিরাপত্তা রক্ষীদের বিষয়টি জানান। তিনি বলেন, কেনাকাটা করার সময় তিনি তার ওয়ালেট একটি ব্যাগের পাশে রেখেছিলেন। কিন্তু পরে দেখতে পান সেখানে ওয়ালেটটি আর নেই। তিনি নিশ্চিত এতে কমপক্ষে ১০ হাজার দিরহার ছিল। এ অভিযোগ পাওয়ার পর নিরাপত্তা রক্ষীরা সেখানকার সিসিটিভির ফুটেজ পরখ করেন। তাতে তারা একজনকে দেখতে পান ওই ওয়ালেট চুরি করছে। এতে তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল। এরপরই তারা ওই শপিং মলে অভিযান পরিচালনা করেন এবং পেয়ে যান ওই বাংলাদেশীকে। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। যাচাই করে দেখা যায়, সে শারজায় বসবাস করছে অবৈধভাবে। তার ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। গতকাল এ খবর দিয়েছে দ্য গালফ টুডে। এতে আরও বলা হয়, শপিং করার সময় নিজের জিনিসপত্রের দিকে নজর রাখার জন্য নির্দেশ দিয়েছে শারজাহ পুলিশ। শপিং করার ট্রলিতে তারা কোন অর্থ ও মূল্যবান জিনিসপত্র না রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এমন কোন ঘটনা বা রহস্যজনক কোন ব্যক্তিকে দেখা গেলে তারা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে অনুরোধ করেছে জনতাকে। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’