Saturday, 13 June 2026 |
শিরোনাম
নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
সব ক্যাটাগরি

লুইজিয়ানায় আইজ্যাকের তাণ্ডব কোরিয়ায় আঘাত হেনেছে বলাভেন

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: August 29, 2012 | 6:45 PM

Details

গ্রীষ্মমন্ডলীয় ঝড়  আইজ্যাক শক্তিশালী হয়ে হারিকেনে রূপ নিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য লুইজিয়ানার উপকূলে মঙ্গলবার রাতে আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখনো বিস্তারিত জানা যায়নি। এদিকে দক্ষিণ কোরিয়ায় আঘাত হানার পর  বন্যাকবলিত উত্তর কোরিয়ার দিকে ধেয়ে গেছে টাইফুন বলাভেন। জানা গেছে, লুইজিয়ানার উপকূল এলাকায় আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায়  ঘণ্টায় ৮০ মাইল। ঝড়ো হাওয়ার সঙ্গে সেখানে প্রবল বর্ষণ হয়। লুইজিয়ানার কিছু এলাকায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এতে এসব এলাকায় বন্যা ও ভূমিধস হয়েছে। লুজিয়ানা ও মিসিসিপির নিচু এলাকার অনেক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান আইজ্যাকের আঘাতে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকায় ওই দুই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।  রাজ্য দু’টিতে কেন্দ্রীয়ভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের ব্যবস্থা নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, গতকাল স্থানীয় সময় রাত আটটার দিকে হারিকেনটি নিউ অরলিন্স থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল এবং ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার বেগে শহরের দিকে ধেয়ে আসছিল। বন্যা প্রতিরোধে নিউ অরলিন্স শহরের নতুন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রবেশপথগুলো বন্ধ করে দেয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শহরটির বাসিন্দাদের ভাগ্যের ওপর নির্ভর না করে হারিকেনের গতিপথ ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে বলে জানা গেছে। সাত বছর আগে ২০০৫ সালের ২৯ আগস্ট হারিকেন ক্যাটরিনার আঘাতে বিধ্বস্ত  হয়েছিল নিউ অরলিন্স। বুধবার ক্যাটরিনা আঘাত হানার সপ্তম বর্ষপূর্তি। আইজ্যাক আঘাত হানলে ক্যাটরিনার বর্ষপূর্তির এ সময়ে আরেকটি ঘূর্ণিঝড়ের কবলে পড়বে নিউ অরলিন্সবাসী। এতে এক  হাজার ৮০০ মানুষের প্রাণহানি ঘটে। এদিকে, দক্ষিণ কোরিয়ায় মঙ্গলবার শক্তিশালী টাইফুনের আঘাতে চীনের আট  নাবিকের প্রাণহানি ঘটেছে এবং ১০ জন নিখোঁজ রয়েছে। টাইফুন বলাভেন আঘাত হানায়  দেশব্যাপী সতর্কতা জারি করেছে। দক্ষিণ কোরিয়ার পর ঝড়টি বন্যাকবলিত উত্তর কোরিয়ার দিকে ধেয়ে গেছে। প্রায় এক দশকের মধ্যে দক্ষিণ কোরিয়ার আঘাত হানা টাইফুনের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী টাইফুন। টাইফুন আঘাত হানায় সেখানে অনেক ফ্লাইট বাতিল ও ফেরি সার্ভিস স্থগিত করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। টাইফুনের আঘাতে প্রায় দু’ লাখ ঘরবাড়ি বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  টাইফুনের প্রভাবে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় প্রচন্ড ঝড়-বৃষ্টি হয়েছে। দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রী জানান, টাইফুনের কারণে ৮৭টি ফেরি বন্ধ রয়েছে। সোমবার থেকে প্রায় ২৪৭টি ফ্লাইট বাতিলা করা হয়েছে।এএফপি,আল জাজিরা ও রয়টার্স / ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV