Wednesday, 17 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মিলিয়ন ডলার ব্যয়ে ফ্লোরিডার ফোর্টলডারডেল সহ উত্তর আমেরিকায় ফোবানার ব্যানারে বিভক্ত ৪ ‘বাংলাদেশ সম্মেলন’ শুক্রবার থেকে

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: August 30, 2012 | 12:57 PM

এনা, নিউইয়র্ক :  ফোবানার বাংলাদেশ সম্মেলনের ব্যানারে ৩১ আগস্ট শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় ৩টি অনুষ্ঠান এবং একই সময়ে বস্টনে আরেকটি বাংলাদেশ সম্মেলন হচ্ছে। ২৬ বছর আগে উত্তর আমেরিকায় বাংলাদেশীদের ঐক্যের বন্ধন সুসংহত করার সংকল্পে ফোবানা (বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা) এর যাত্রা শুরু হলেও বর্তমানে ফোবানা ৪ খন্ডে বিভক্ত হয়ে পড়েছে। এর ফলে কম্যুনিটির বিরাট একটি অংশের কাছে ফোবানা’র বাংলাদেশ সম্মেলন নিয়ে তেমন আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না। যদিও এই বাংলাদেশ সম্মেলনের জন্যে এ বছরও মিলিয়ন ডলারের অধিক ব্যয় হচ্ছে। প্রতিটি সম্মেলনেই শ্লোগান উঠবে কম্যুনিটির ঐক্যের। কিন্তু নেতৃত্ব নিয়ে সীমাহীন কাড়াকাড়ির জন্যে কাঙ্খিত সে ঐক্য কখনোই প্রতিষ্ঠিত হয়নি।

ফোবানার ব্যানারে বাংলাদেশ সম্মেলনের আসর বসছে ফ্লোরিডায় ফোর্টলডারডেলে। সেখানকার সম্মেলনে প্রধান অতিথি হচ্ছেন বাংলাদেশের ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্স ইউনিভাসিটির ভাইস চ্যান্সেলর কবি ড. মুহাম্মদ সামাদ। এ সম্মেলনে বিশেষ অতিথির মধ্যে রয়েছেন বিশ্বব্যাপী সমাদৃত সমাজকর্মী ভ্যালরী এ টেইলর, ফ্লোরিডার সিনেটর এবং কংগ্রেসম্যানরা। ফ্লোরিডায় ডিজনী ওয়াল্ট খ্যাত ওরল্যান্ডোতে ফোবানার অপর অংশের ব্যানারে অনুষ্ঠিতব্য বাংলাদেশ সম্মেলনে অতিথির তালিকার শীর্ষে ছিলেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বশেষ তথ্য অনুযায়ী একজনও আসছেন না সম্মেলনে।  ফোবানার ব্যানারে তৃতীয় আসরটি বসছে কানাডার টরন্টো সিটিতে। সেখানেও অতিথির তালিকায় উল্লেখযোগ্য কারো নাম এখন পর্যন্ত জানা যায়নি।

অপরদিকে, বস্টনে নিবাফের উদ্যোগে ২৬তম বাংলাদেশ সম্মেলনের অতিথির মধ্যে রয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম এবং ম্যাসেচুসেট্স অঙ্গরাজ্যের গভর্ণরসহ সিনেটর –কংগ্রেসম্যানরা। বিশেষ অতিথির তালিকায় আরো রয়েছেন উত্তর আমেরিকায় বাংলা ভাষায় সর্বাধিক প্রচারিত ‘ঠিকানা’র প্রেসিডেন্ট ও প্রধান অপারেটিভ অফিসার সাঈদ-উর-রব।

সবকটি সম্মেলনেই সঙ্গীত পরিবেশনের জন্যে বাংলাদেশের বিশিষ্ট শিল্পীরা এসেছেন। নৃত্য-গীতের মাধ্যমে লোকজনের সমাগম ঘটাতে অহর্নিশ প্রয়াস পরিলক্ষিত হচ্ছে আয়োজকদের মধ্যে। ফ্লোরিডার ফোর্টলডারডেলের বাংলাদেশ সম্মেলনে বিনোদন প্রদানের জন্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৭ সদেস্যর একটি টিম এসেছে। এটি হচ্ছে কম্যুনিটির জন্যে বাড়তি পাওনা। এ সম্মেলনের আহবায়ক আতিকুর রহমান বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন, আমেরিকা এবং কানাডার বিভিন্ন সিটি থেকে ৪২টিরও অধিক সংগঠনের প্রতিনিধিরা বিভিন্ন পর্বে অংশ নেবেন। আতিক দাবি করেন যে, এটিই হচ্ছে মূল ফোবানা। এজন্যে প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা আসছেন দূর দূরান্ত থেকে। অপরদিকে বস্টনের বাংলাদেশ সম্মেলনের আহবায়ক নাহিদ নজরুল জানান, প্রবাসের প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ব্যাপারে ধারণা দেয়ার জন্যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শীর্ষ নেতাদের প্রায় সকলেই এসেছেন বিশেষ একটি সেমিনারে অংশ নেয়ার জন্যে। সুদূর এ প্রবাসে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম বলেও দাবি করেন একাত্তরের মুক্তিযুদ্ধে একজন শহীদেও কন্যা নাহিদ নজরুল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV