Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিশ্বে সবচেয়ে খর্বাকৃতি নারী ও পুরুষের দেখা হল ইটালিতে

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: August 30, 2012 | 7:45 PM

Details

পৃথিবীতে এমন কিছু মানুষের জন্ম হয় যাদেরকে মানুষ স্মরণ করে। কখনো নিজের ক্ষমতায় কখনো পরিশ্রমের মাধ্যমে তারা হয়ে ওঠেন স্মরণীয়। আবার কখনো প্রকৃতিই তাদের স্মরণীয় করে তোলে। সে নিয়মেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর জন্য স্বর্গ একটি জুটি বানানো হয়েছিলো। এরা হলেন বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির পুরুষ চন্দ  বাহাদুর ডাঙ্গি ও নারী জ্যোতি আমগে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের ২০১৩ সালের সংস্করণের জন্য ছবির পোজ দিতে তারা সাক্ষাত্ করেন পরস্পরের সাথে। এটাও একটা রেকর্ড। কারণ বিশ্বে সবচেয়ে খর্বাকৃতির নারী-পুরুষের  সাক্ষাতের প্রথম ঘটনা। আর তাই আগামী ১৩ সেপ্টেম্বর প্রকাশিতব্য ২০১৩ সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাবে তাদের ছবি। ইটালিতে তাদের এ সাক্ষাতের ব্যবস্থা করা হয়।

৭২ বছর বয়সী চন্দ্রের বাড়ি নেপালের প্রত্যন্ত অঞ্চলে আর ১৮ বছর বয়সী জ্যোতি আমগে’র বাস ভারতের নাগপুরে। চন্দ্রের উচ্চতা ২১ দশমিক ৫ ইঞ্চি আর জ্যোতি আমগে’র উচ্চতা ২৪ দশমিক ৭ ইঞ্চি।

গত ডিসেম্বরে ১৮ বছর পূর্ণ হওয়ার পর জ্যোতি বিশ্বের সবচেয়ে খর্বাকার নারীর রেকর্ড দখল করেন। তার শারীরিক অবস্থাকে বলা হয়, একন্ড্রোপ্লাসিয়া। এটি একটি জেনেটিক ব্যাধি যা হাড়ের বৃদ্ধি ও জীবদেহের অস্থিসন্ধির গঠনকে ক্ষতিগ্রস্ত করে। আর গত ফেব্রুয়ারিতে খর্বাকার পুরুষ হিসাবে নিজের নাম লেখান চন্দ্র। এ সাক্ষাতের বিষয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তা মার্কো ফ্রিগাটি বলেন, এটি একটি অসাধারণ মুহূর্ত। তারা দুইজন সত্যিকার অর্থে অসাধারণ ব্যক্তিত্ব। তাদের সাক্ষাতের মুহূর্ত ছিল মন্ত্র-মুগ্ধ করার মতো।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV