Saturday, 13 June 2026 |
শিরোনাম
নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
সব ক্যাটাগরি

এবার স্যামসাংয়ের ভয়েস-কন্ট্রোল ক্যামেরা

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: August 31, 2012 | 7:31 AM

 ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক টেক-জায়ান্ট অ্যাপলের সঙ্গে পাল্লা দিতে এবার নতুন করে নড়েচড়ে বসলো দক্ষিণ-কোরিয়াভিত্তিক টেক-জায়ান্ট স্যামসাং। স্যামসাং বাজারে এনেছে ভয়েস বা কণ্ঠস্বর-নিয়ন্ত্রিত স্যামসাং গ্যালাক্সি ক্যামেরা। গুগলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অন্ড্রয়েডে সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে ক্যামেরাটি। স্মার্টফোন বা ট্যাবলেট পিসিতেও একসময় এটি হবে যুগান্তকারী এক সংযোজন। কারণ, ফটো অর্গানাইজিং, ফটো শেয়ারিং ও ভয়েস-কন্ট্রোল প্রযুক্তি থেকে খানিকটা দূরেই ছিল অত্যাধুনিক এ ডিভাইসগুলো। প্রযুক্তির বাজার বিশ্লেষকরা মনে করছেন, অ্যাপলের তুলনায় ভিন্নমাত্রিক প্রযুক্তি এনে প্রতিদ্বন্দ্বিতার নতুন মোড় সংযোজন করতে চলেছে স্যামসাং। খবর বার্তা সংস্থা এপির। নিঃসন্দেহে ভয়েস-কন্ট্রোল ক্যামেরা সংযোজন স্যামসাংয়ের জনপ্রিয়তাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। তাছাড়া অ্যান্ড্রয়েড প্রযুক্তি এখন বিশ্ববাজারে অ্যাপলের একচ্ছত্রত আধিপত্যকে অনেকটাই খর্ব করেছে। এমনটি মানুষ এখন দামে তুলনামূলক সস্তা হওয়ায় বেছে নিচ্ছেন অ্যাপলের বদলে অন্ড্রয়েডকেই। সেক্ষেত্রে অ্যাপলের নড়েচড়ে বসা ছাড়া অন্য কোন উপায় খোলা নেই। একই সঙ্গে আইফোন, ট্যাবলেট পিসির পেটেন্ট সংক্রান্ত ঝামেলাও থাকছে না। মাত্র কিছুদিন আগেই অ্যাপলের সঙ্গে মামলায় হেরেছে স্যামসাং। বিশাল অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে তাদের। অবশ্য, এখনও স্যমসাংয়ের সামনের এ রায়ের বিরুদ্ধে আপিল জানানোর পথ খোলা রয়েছে। এদিকে স্যামসাংয়ের নতুন ডিভাইস হাতে পেতে মুখিয়ে রয়েছেন টেক-প্রেমীরা।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV