ব্রেনস্ট্রোক থেকেও সুরক্ষা দেয় চকলেট
ডেস্ক: চকলেট-প্রেমীদের জন্য নতুন সুখবর নিয়ে এসেছেন গবেষকরা। কিছুদিন আগেই এক গবেষণায় প্রমাণিত হয়েছিল, ডার্ক বা গাঢ় রঙের চকলেট হার্টের বিভিন্ন সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমনকি কোন কোন ক্ষেত্রে হার্ট-অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমিয়ে দেয়। এবার মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর চকলেটের ভূমিকার কথা বলছেন গবেষকরা। ওজন-নিয়ন্ত্রণে এটি হয়তো কোন ভূমিকা রাখে না। বরং একটু মুটিয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, চকলেট ব্রেনস্ট্রোক থেকে সুরক্ষা দিতে পারে। ৩৭ হাজারেরও বেশি সুইডিশ পুরুষের ওপর এক গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, বেশি পরিমাণে চকলেট খাওয়ার ফলে স্ট্রোকের সমূহ ঝুঁকি বেশ খানিকটা কমে আসে। অবশ্য, একই সঙ্গে সতর্কবাণীও উচ্চারণ করেছেন তারা। গবেষক ও স্ট্রোক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, তার মানে এই নয় যে মাত্রাতিরিক্ত চকলেট খাওয়া যাবে। কারণ, অনেকেই এটিকে বেশি চকলেট খাওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করতে পারেন। প্রায় এক দশক ধরে গবেষণাটি পরিচালিত হয়েছে। দীর্ঘ এ সময় ৩৭ হাজারের বেশি মানুষের খাদ্যাভাস পর্যবেক্ষণ করেন বিজ্ঞানীরা। খবর অনলাইন বিবিসির। চকলেট খাওয়ার পরিমাণের ওপর ভিত্তি করে তাদের চারটি দলে ভাগ করা হয়েছিল। প্রথম যে দলটি ছিল, তাদের গড়ে ৬৩ গ্রাম চকলেট খেতে দেয়া হয়েছিল। স্বাভাবিক আকৃতির একটি চকলেট বারের চেয়ে খানিকটা বেশি। আর শেষ যে দলটি ছিল তাদের এক সপ্তাহে প্রায় কোন চকলেটই খেতে দেয়া হয়নি। দীর্ঘ গবেষণার পর দেখা গেল, যে দলটি সবচেয়ে বেশি চকলেট খেয়েছিল তাদের ক্ষেত্রে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি ছিল প্রায় ১৭ শতাংশ কম। নিউরোলজি জার্নালে গবেষণা প্রতিবেদনটি ছাপা হয়েছে। আর সে কারণে চকলেটের গুণগত মান বিবেচনার পর কিছুটা চকলেট খাওয়া যেতেই পারে। তবে অবশ্যই অতিরিক্ত নয়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ