যুক্তরাষ্ট্রের অন্যতম নামী বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের তদন্ত
ডেস্ক: ফাইনাল পরীক্ষায় প্রতারণার আশ্রয় নেয়া ১২৫ জন অনার্স ডিগ্রি অর্জনকারীর বিরুদ্ধে তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের অন্যতম নামী বিশ্ববিদ্যালয় হার্ভার্ড। গত বছর ফাইনাল পরীক্ষায় প্রতারণা ও অনিয়মের আশ্রয় নেন ওই শিক্ষার্থীরা। এটিই এ যাবতকাল পর্যন্ত বিশ্ব র্যাঙ্কিং এ অন্যতম প্রধান অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয়টির সবচেয়ে বড় একাডেমিক অনিয়ম। হার্ভার্ড কলেজ প্রশাসনিক বোর্ড একাডেমিক অনিয়মের এসব অভিযোগ পুনর্মূল্যায়ন করে দেখছে। যার মধ্যে রয়েছে অনৈতিকভাবে একজনের লেখা খাতার তথ্য চুরি করে অন্যজনকে ব্যবহার করতে দেয়া, বাসায় ফাইনাল পরীক্ষা নেয়ার মতো গুরুতর অনেক অভিযোগ। আন্ডারগ্রাজুয়েট (অনার্স) এডুকেশনের ডিন জেই হ্যারিস বলেছেন, একই ক্লাসের ২৭৯ জন ছাত্রের একটি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন করে দেখা গেছে তাদের অর্ধেকের বেশি ছাত্র একসঙ্গে গ্রুপে পরীক্ষার দিয়েছে। পরস্পরের মধ্যে উত্তর শেয়ার করে লিখেছে। হ্যারিস বলেছেন, অনিয়মের এমন গুরুতর ঘটনা কারও জানা থাকাটা হবে নজিরবিহীন। যেসব ছাত্রের খাতা বোর্ডের পুনর্মূল্যায়নের মধ্যে রয়েছে তাদের সবাইকে ব্যক্তিগতভাবে আলাদা আলাদা বৈঠকের জন্য ডাকা হয়েছে। এর মাধ্যমে এতে কোন শিক্ষকের নিয়ম লঙ্ঘনের ঘটনা ও সংশ্লিষ্টতা আছে কিনা সেটা যাচাই করে দেখা হবে। যেসব ছাত্র একাডেমিক অনিয়মের বিষয়ে অভিযুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি ব্যবস্থা নেয়া হবে। এর মধ্যে কলেজ থেকে এক বছরের জন্য বহিষ্কারের মতো শাস্তি থাকবে। আর্টস ও সায়েন্স অনুষদের ডিন মাইকেল স্মিথ বলেন আমরা একাডেমিক সততাকে অনেক গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। কারণ, এটাই আমাদের শিক্ষা মিশনের প্রাণ। তিনি বলেছেন, একাডেমিক অসদাচরণ হার্ভার্ডে সহ্য করা যায় না ও সহ্য করা হবে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড্রিও ফস্ট বলেছেন, এসব অভিযোগ (যদি প্রমাণিত হয়) একেবারেই অগ্রহণযোগ্য আচরণ। এতে করে বিশ্বাস ভঙ্গের মতো ঘটনা রয়েছে। আমাদের সুষ্ঠু স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় এটা সমাধান করতে হবে। গত সেমিস্টারে কোর্স চলাকালীন শিক্ষকরা অনেকগুলো পরীক্ষার খাতা ও রেফারেন্স একই রকম অভিযোগ করার পর বিষয়টি আলোচনায় আসে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








