Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

প্রবাসীদের ভোটার করতে বিল উত্থাপন

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: September 22, 2010 | 10:31 PM

ঢাকা: সারাবিশ্বে কর্মরত প্রবাসীরাও ভোটার হচ্ছেন। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বিদ্যমান ভোটার তালিকা আইন সংশোধন করে গতকাল সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল-২০১০’ নামক একটি নতুন বিল সংসদে উত্থাপিত হয়েছে।
বিলটি পাস হলে প্রবাসে কর্মরত বাংলাদেশী নাগরিকদের বহু বছরের দাবি পূরণ হবে। এছাড়া দুর্নীতি বিষয়ক কর্মকাণ্ডের সংবাদ প্রদানকারীকে সুরক্ষা করতে জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন নামের আরও একটি বিল সংসদে উত্থাপন করা হয়েছে। সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বিল দুটি উত্থাপন করেন। যাচাই-বাছাই সংসদে রিপোর্ট দিতে বিল দুটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। ভোটার তালিকা আইনের সংশোধনীতে বলা হয়েছে, কোন বাংলাদেশী নাগরিক বিদেশে বসবাস করলে তিনি সর্বশেষ যে নির্বাচনী এলাকায় বা ভোটার এলাকায় বসবাস করেছেন অথবা তার নিজ বা পৈতৃক বসতবাড়ি যে স্থানে অবস্থিত ছিল বা আছে, তিনি সেই এলাকার অধিবাসী বলে গণ্য হবেন। বিলের উদ্দেশ্য ও কারণে বলা হয়েছে, বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণ যাতে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে ভোট দিতে পারে সে বিষয়ে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল। এ বিষয়ে নির্বাচন কমিশন হতেও একটি প্রস্তাব পাওয়া যায়। বর্তমান গণতান্ত্রিক সরকার সকল নাগরিকের ভোটাধিকার প্রতিষ্ঠার বিষয়ে বদ্ধপরিকর এবং প্রবাসীদের দাবির প্রতি অত্যন্ত আন্তরিক। প্রবাসীদের দাবির প্রতি শ্রদ্ধা রেখেই তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতেই বিলটি আনা হয়েছে।
তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) বিল
এদিকে উত্থাপিত জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) বিলে তথ্য প্রকাশকারীকে রক্ষা করতে ছয়টি বিধানের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে, তথ্য প্রকাশকারীর অনুমতি ছাড়া তার পরিচয় প্রকাশ না করা, তার বিরুদ্ধে ফৌজদারি, দেওয়ানি বা বিভাগীয় মামলা দায়ের না করা, চাকরিজীবী হলে তাকে পদাবনতি, হয়রানিমূলক বদলি বা বাধ্যতামূলক অবসর দেয়া যাবে না, দেওয়ানি বা ফৌজদারি মামালায় সাক্ষী না করা, মামলার সাক্ষ্য প্রমাণের অন্তর্ভুক্ত কোন বই, দলিল বা কাগজপত্রে যদি তথ্য প্রদানকারীর নাম থাকে তাহলে আদালত ওই অংশ পরিদর্শনের অনুমতি দেবেন না। বিলে বলা হয়েছে, কোন মামালার শুনানির সময় আদালতের কাছে যদি প্রতীয়মান হয় তথ্য প্রকাশকারী ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করেছেন অথবা তথ্য প্রকাশকারীর পরিচয় প্রকাশ ছাড়া মামলার ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে না, সেক্ষেত্রে আদালত তার পরিচয় প্রকাশ করতে পারেন। বিলে আরও বলা হয়, দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে দুর্নীতি বিষয়ক কর্মকাণ্ডের সংবাদ প্রদানকারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দেশে তাদের রক্ষা করতে কোন আইন নেই। দুর্নীতি নির্মূল করার লক্ষ্যে সকল ধরনের পদক্ষেপ গ্রহণের বিষয়ে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং জাতির কাছে অঙ্গীকারবদ্ধ।
প্রবাসী কল্যাণ ব্যাংক বিল
বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে অভিবাসন ব্যয় যোগানোর জন্য বেকার যুবকদের সহজ শর্তে ঋণ প্রদান ও  প্রবাসীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক গঠনের জন্য সংসদে প্রবাসী কল্যাণ ব্যাংক বিল-২০১০ উত্থাপিত হয়েছে। অর্থমন্ত্রীর পক্ষে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এই বিলটি উত্থাপন করার পর তা যাচাই-বাছাই করার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV