Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ডায়ানাকে স্মরণ করলো ভক্তরা

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: September 1, 2012 | 2:14 AM

Details

১৫ বছর আগে ফ্রান্সের প্যারিসে সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার মৃত্যুতে শোকে বিহবল হয়ে পড়েছিল ভক্তরা। সেদিন সারা বিশ্বে ডায়ানার ভক্তরা আওয়াজ তুলেছিলো কখনো তাকে ভুলবে না তারা। গতকাল শুক্রবার ছিলো প্রিন্সেস ডায়ানার ১৫তম মৃত্যুবার্ষিকী। এদিন নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে তাকে স্মরণ করে ভক্তরা। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিস শহরে ডায়ানা ও তার প্রেমিক দোদি ফায়েদ এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন। খবর:এএফপি, মিরর।  ব্রিটেনে এই প্রিয় প্রিন্সেসের জন্য এখনো তৈরি করা হয়নি কোন স্মৃতিসৌধ। তবে তার ভক্তদের বিশ্বাস, স্মৃতিসৌধ ছাড়াই প্রিন্সেস ডায়ানা এখনো বেঁচে আছেন তার দুই ছেলের মাঝে। ডায়ানা তার ছেলেদের কেনসিংটনের প্রাসাদের বাইরে থাকার জন্য জোর করেছিলেন। বড় ছেলে প্রিন্স উইলিয়ামের মধ্যে তার প্রভাব এখন সহজেই লক্ষণীয়। মায়ের আদর্শ ধারণের জন্য উইলিয়াম এখন জনপ্রিয় প্রিন্স। ডায়ানার জীবন দর্শন এবং মৃত্যু ব্রিটিশ রাজপরিবারের নতুন প্রজন্মকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে বলেই মনে করেন বিশ্লেষকরা।

প্রিন্সেস ডায়ানা ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে যুবরাজ চার্লসের সাথে তার বিয়ে হয়। ১৯৯৬ সালে বিবাহ বিচ্ছেদের আগ পর্যন্ত তাকে প্রিন্সেস অব ওয়েল?স বলে সম্ব্বোধন করা হতো। আন্তর্জাতিক অঙ্গনে ডায়ানা নিজকর্ম আর গুণেই ব্যাপক পরিচিতি পান। তিনি দানশীলতার জন্য খ্যাত ছিলেন। ফ্যাশন, সৌন্দর্য, এইডস রোগ বিষয়ে সচেতনতা তৈরিতে তার অবদান এবং ভূমি মাইন-এর বিরুদ্ধে তার আন্দোলন তাকে বিখ্যাত করেছে। জীবদ্দশায় ডায়ানাকে বলা হতো বিশ্বের সর্বাধিক আলোকচিত্রিত নারী। অবশ্য সমালোচকদের মতে, এই খ্যাতি এবং খ্যাতির জন্য প্রচেষ্টাই ডায়ানার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ডায়ানার মৃত্যু-রহস্যের জট খোলেনি। আপাতদৃষ্টিতে তিনি দুর্ঘটনায় নিহত হলেও এর পেছনে কারণ খুঁজেছেন অনেকেই।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV