Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

হজ্বে যাওয়ার অপেক্ষায় ১২০০০০ বাংলাদেশী

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: September 1, 2012 | 1:56 PM

 ডেস্ক: এ বছর ১ লাখ ২০ হাজার বাংলাদেশী পবিত্র হজ্বব্রত পালন করার জন্য পূন্যভূমি মক্কায় যাওয়ার অপেক্ষা করছেন। আরব নিউজ জানিয়েছে,বাংলাদেশের হজ্ব অ্যাফেয়ার্স কনসাল মোহাম্মাদ আসাদুজ্জামান গতকাল এই তথ্য জানিয়েছেন। এ সংক্রান্ত মূল ঘোষণাটি এসেছে দক্ষিণ এশিয়ার হাজ্বিদের তুয়াফা ইস্টাবলিশমেন্টের বোর্ড অব ডিরেক্টরসের চেয়্যারম্যান আদনান বিন মুহাম্মাদ আমিন কাতিবের পক্ষ থেকে। বুধবার মক্কায় এক বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি। কনসাল আসাদুজ্জামান জানিয়েছেন.বাংলাদেশের হজ্বযাত্রীদের প্রথম দলটি ১৭ ই সেপ্টেম্বর সোমবার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন। একই দিন আরেকটি বাংলাদেশী গ্রুপ মদিনার প্রিন্স মুহাম্মাদ বিন আবদুল আজিজ বিমান বন্দরে অবতরন করবে। তিনি জানিয়েছেন এই দুই গ্রুপে মিশনের নিজস্ব খরচে (বাংলাদেশ সরকারের খরচ) ১০ হাজার হজ্বযাত্রী আসবেন। অন্যরা আসবেন ৩৫৪টি হজ্ব এজেন্সি ও টুরিস্ট এজেন্সির তত্তাবধানে। সাত মাস আগে এসব হাজ্বিদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য মক্কায় বিল্ডিং ভাড়া করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আদনান বিন আমিন কাতিব জানিয়েছেন,বাংলাদেশী হাজ্বিদের উত্কৃষ্ট সেবা দেওয়ার জন্য তাদেরকে ইস্টাবলিশমেন্টের ১১৩টি ফিল্ড সার্ভিস কেন্দ্রে ভাগ করে দেওয়া হবে। যাতে করে তারা শৃঙ্খলা ও আরামের সঙ্গে ইসলামের অন্যতম বিধান হজ্ব পালন করতে পারেন। আমরা বাংলাদেশী হাজ্বিদের গ্রহণ করার জন্য সম্পূর্ণ তৈরি। তাদের সেবার জন্য সব ব্যবস্থাপনা তৈরি করে রাখা হয়েছে বলেছেন কাতিব।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV