Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

শিরোনাম ফ্রি পাবে না গুগল

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: September 2, 2012 | 6:34 PM

গুগল নিউজের সঙ্গে সবাই কমবেশি পরিচিত। সার্চ জায়ান্ট গুগলের নিউজ ওয়েবসাইটটি দেখতে আসলে কোনো পত্রিকার প্রচ্ছদের মতো নয়। এই ওয়েবসাইটে সাধারণত বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত সংবাদের শিরোনাম এবং ছবি প্রকাশ করা হয়। এসব শিরোনাম বা ছবি বিভিন্ন সংবাদ ওয়েবসাইট থেকে নিতে হয়। এরপর সেসব শিরোনাম বা ছবিতে ক্লিক করলে তৃতীয় ওয়েবসাইটটিতে সেটি দেখা যায়। গুগল ছাড়াও আরও অনেক ওয়েবসাইট এ ধরনের সংবাদ পরিবেশনের সেবা প্রদান করে থাকে। তবে এই সেবা নিয়ে বিতর্কও রয়েছে। বিশেষ করে যেসব পত্রিকার সংবাদ শিরোনাম এভাবে প্রদর্শিত হয়, তারা এভাবে আর্থিকভাবে লাভবান হন না। জার্মান সরকার এ বিষয়টি বিবেচনায় এনে বুধবার একটি আইন অনুমোদন করেছে। এ আইনের আওতায় গুগলের মতো ‘নিউজ এগ্রিগেটর’ ওয়েবসাইটগুলোকে অন্যান্য পত্রিকার সংবাদ শিরোনাম প্রকাশের জন্য সংশ্লিষ্টদের অর্থ দিতে হবে। গুগল জার্মান সরকারের এই উদ্যোগের সমালোচনা করেছে। তারা এই আইন প্রকাশের দিনকে ‘কালো দিবস’ হিসেবে আখ্যা দিয়েছে এবং আশা প্রকাশ করে বলেছে, জার্মান সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগ-এর উচিত হবে এই আইন বাতিল করে দেয়া। গুগল জার্মানির একজন মুখপাত্র জানিয়েছেন, ইন্টারনেটে এ ধরনের হস্তক্ষেপ পৃথিবীতে এই প্রথম। এর ফলে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের সংবাদ পাওয়ার ক্ষেত্র কমে যাবে বলেও দাবি করেন গুগল মুখপাত্র। তবে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ জাকারিয়া স্বপন মনে করেন, এই উদ্যোগের ফলে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা সমস্যায় পড়বেন না। ডয়চে ভেলেকে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা ক্ষতির মুখে পড়বেন না। তার কারণ হচ্ছে, যে নিউজগুলো যেখান থেকে পড়া দরকার, মানুষ সেখান থেকেই পড়বে। জার্মান সরকারের আইনে কার্যত কপিরাইট বিষয়ে একটি নতুন ধারা সৃষ্টি করা হয়েছে। এতে করে সংবাদমাধ্যমগুলো তাদের শিরোনামও বিক্রির সুযোগ পাবে। জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন সাইবার্ট এ বিষয়ে বলেন, এই বিল শুধু বাণিজ্যিক সংবাদ পোর্টালের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তার মানে হচ্ছে ব্লগাররা, অলাভজনক সংস্থাগুলো, আইনজীবীরা এবং ভোক্তারা সংবাদ শিরোনাম উদ্ধৃত করে তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে পারবে এবং এক্ষেত্রে কোনো বাধা নেই। তবে এই আইন প্রয়োগের আগে জার্মান সংসদ বুন্ডেসটাগ-এর চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে। ওয়েবপোর্টাল প্রিয় ডটকম-এর প্রতিষ্ঠাতা জাকারিয়া স্বপন মনে করেন, জার্মান সরকারের মতো বিশ্বের অন্যান্য দেশের সরকারেরও এ ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত। তিনি বলেন, অনলাইন পত্রিকাগুলো একটি ‘বিজনেস মডেল’ তৈরির চেষ্টা করছে; যাতে করে তারা একটি টেকসই অবস্থায় পৌঁছাতে পারে এবং সে অবস্থায় পৌঁছাতে গেলে এ ধরনের কার্যক্রমগুলোকে সমর্থন করতে হবে। আমি বলতে চাচ্ছি, জার্মানি এবং অন্যান্য দেশ যে নিয়মের মধ্যে আসছে, যে গুগল অন্যান্য সাইটকে অর্থ দেবে—এই ‘ইকো সিস্টেম’ সমর্থন করতে হবে। কয়েক বছর ধরেই ইউরোপে গুগলের মতো নিউজ ওয়েবসাইটগুলোর সঙ্গে মূলধারার সংবাদপত্রের বিরোধ চলছে। ২০০৭ সালে বেলজিয়ামের আদালত সেদেশের সংবাদপত্রে প্রকাশিত খবরের প্রথম লাইনে গুগলের নিউজ সাইটে প্রকাশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে। ২০০৫ সালে ফরাসি বার্তা সংস্থা এএফপি দাবি করে, গুগল অবৈধভাবে তাদের সংবাদ এবং ছবি সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করছে। এই ‘অবৈধ’ কর্মকাণ্ড বন্ধে মামলাও করে সংবাদ সংস্থাটি। দু’বছর পর অবশ্য গুগল এবং এএফপি বিষয়টি মীমাংসা করে ফেলে। প্র্রসঙ্গত, বিভিন্ন সামাজিক যোগাযোগ ওয়েবসাইটেও এই বিলের সমালোচনা করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। তবে এই উদ্যোগ গ্রহণ করায় গণমাধ্যমগুলো অ্যাঞ্জেলা মার্কেলের কেবিনেটের ভূয়সী প্রশংসা করেছে। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV