এইডস শনাক্ত করবে স্মার্টফোন!
আফ্রিকার বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে মারণব্যাধি এইডস। এ এলাকায় এইডস শনাক্ত করার উপযুক্ত উপায় না থাকা এর প্রধান কারণ। বিষয়টি ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। এ রোগ শনাক্ত করতে মোবাইল প্রযুক্তি কোনো ভূমিকা রাখতে পারে কি না তা নিয়েও চলছে চেষ্টা-তদবির। যেমন_এ কাজে স্মার্টফোনের সহায়তা নেওয়ার উপায় নিয়ে ভাবছেন দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার কয়েকজন গবেষক। এ জন্য তাঁরা তৈরি করেছেন বিশেষ ধরনের অণুবীক্ষণ যন্ত্র। এইডস শনাক্ত করতে সক্ষম একটি অ্যাপ্লিকেশনও তৈরি করেছেন তাঁরা। এ পদ্ধতির সাহায্যে স্মার্টফোনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের রক্ত পরীক্ষা করে এইডস শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করছেন তাঁরা। গবেষকদের একজন দক্ষিণ কোরিয়ার কুকমিন বিশ্ববিদ্যালয়ের জৈব চিকিৎসা প্রকৌশল বিভাগের অধ্যাপক জং কুয়াং কিম আশা প্রকাশ করে বলেন, আগামী বছর থেকে এ সেবা পুরোপুরি চালু করা সম্ভব হবে। জানা গেছে, এ পদ্ধতিতে ক্ষুদ্রাকৃতির (এক মিলিমিটার আকারের) অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে রক্তের ছবি ধারণ করা হবে। আর অ্যাপ্লিকেশনটি এসব ছবি বিশ্লেষণ করে ফল জানাবে। এতে এ পদ্ধতিতে আক্রান্ত ব্যক্তিকে সচেতন করার পাশাপাশি রোগটির সংক্রমণ ঠেকানো যাবে বলে আশা করা হচ্ছে। টেক প্রতিদিন ডেস্ক সূত্র : ইন্টারনেট
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests