উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হল যুক্তরার্ষ্টের ফ্লোরিডার ফোর্ট লডারডেলের ফোবানার ২৬তম বাংলাদেশ সম্মেলন : ২০১৩ সালের ফোবানা আটলান্টায়
ইউএসএনিউজ অনলাইন, ফোর্ট লডারডেল, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র : যুক্তরার্ষ্টের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে কনভেনশন সেন্টারে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হল বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা ফোবানার ২৬তম বাংলাদেশ সম্মেলন। ফোবানা সম্মেলনের শেষ দিন শুরু হয় সাধারণ সভা, নির্বাচন ও বিভিন্ন সেমিনারের মধ্য দিয়ে। ২ সেপ্টেম্বর রবিবার সকালে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ফোবানা সেন্ট্রাল কমিটির ২০১২-১৩ নির্বাচনে রেহান রেজা চেয়ারপার্সন এবং আজাদুল হক সেক্রেটারি র্নিাচিত হন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইন, জয়েন্ট সেক্রেটারি ড. আহসান চৌধুরী হিরো এবং ট্রেজারার হিসাবে নির্বাচিত হয়েছেন মকবুল এম আলী। এছাড়া ভোটা ভোটির মাধ্যমে ২০১৩ সালে ফোবানার ২৭তম আসর জর্জিয়ার আটলান্টা শহওে করার সিদ্ধান্ত হয়। মাত্র তিন ভোটের ব্যবধানে বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব জর্জিয়া (১৯/১৬ ভোট) নিউইয়র্র্কের লীগ অব আমেরিকাকে পরাজিত করে আগামী ২০১৩ এ আটলন্টায় ফোবানা সম্মেলনের ২৭তম সম্মেলন আয়োাজন করার গৌরব অর্জন করে। বিকেলে অনুষ্ঠানের মূলমঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিউটি দাস সহ দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে দর্শক শ্রোতাদের মন জয় করেন। অনুষ্ঠানে বিভিন্ন এয়ার্ড ও প্রদান করা হয়। রাত সাড়ে ১২টায় মঞ্চে আসেন ফাহমিদা নবী, এস আই টুটুল ও পার্থ বড়–য়া। তারা জনপ্রিয় বেশ কটি গান পরিবেশন করে দর্শকদেরকে মাতিয়ে রাখেন। রাত প্রায় দেড়টা পর্যন্ত দেশের স্বনামধন্য এই তিন শিল্পী বিভিন্ন গান পরিবেশন করে উপস্থিত দর্শকদেরকে মাতিয়ে রাখেন। গানের সাথে মুগ্ধ দর্শকরা প্রানভরে নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন। রাত দেড়টার সময় অনুষ্ঠানের আহ্বায়ক আতিকুর রহমান তিন দিন ব্যাপি ফোবানা সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসা বিপুল সংখ্যক দর্শক শ্রোতা মন্ত্রমুগ্ধেও মতো অনুষ্ঠান উপভোগ করেন।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity