ঢাকা জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক ফাজলে রশীদ গুরুতর অসুস্থ, আবার হাসপাতালে ভর্তি
নিউইয়র্ক : বাংলাদেশের প্রতিথযশা সাংবাদিক, ঢাকা জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফাজলে রশীদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কিডনী জটিলতাসহ নানা সমস্যায় ভুগছেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে বসবাস করছেন। তিনি নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব-এর প্রধান উপদেষ্টা।
মিনেসোটা থেকে জনাব ফাজলে রশীদের স্ত্রী অধ্যাপিকা মমতাজ বেগম বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান, হাসপাতালে তিনি (ফাজলে রশীদ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শরীরের রক্তে এক ধরণের ভাইরাস দেখা দিয়েছে। এছাড়া তাঁর হার্টেও সমস্যা রয়েছে। তিনি স্বাভাবিকভাবে খেতে না পারায় দিনে দিনে দূর্বল হয়ে পড়ছেন। উল্লেখ্য, গত ১৬ জুলাই তিনি বাসায় অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে স্থানীয় ফ্রিভিউ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে তার অবস্থার শারীরিক অবস্থার উন্নতি ঘটলে তাকে স্থানীয় রিহ্যাব সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়। গত সপ্তাহে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে ফাজলে রশীদের জন্য সকলের দোয়া কামনা করেছেন।
আরো উল্লেখ্য, দীর্ঘ প্রায় এক যুগ নিউইয়র্কে বসবাসের পর শারীরিক অসুস্থ্যতার জন্য জনাব ফাজলে রশীদ স্বস্ত্রীক ৩ মার্চ মিনেসোটায় বসবাসরত একমাত্র কন্যা ফাবিয়া রশীদের কাছে চলে যান। তাদের একমাত্র পুত্র অষ্ট্রেলিয়া প্রবাসী।
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী