Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট বারাক ওবামার হোয়াইট হাউসের অন্দরে তৈরি বিয়ারের গোপন রেসিপি ফাঁস

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: September 4, 2012 | 12:36 PM

রাজার ঘরে যে ধন আছে, তা প্রজার ঘরে  নেই! কেন নেই? স্বভাবতই প্রজারা তুমুল অভিমানি। ঝড়ের বেগে ১৩ হাজার আবেদন জমা হলো ইন্টারনেটে। তথ্য জানার স্বাধীনতা আইনেও জমা পড়ে গেল আর্জি। ইন্টারনেটে ১৩ হাজার আমেরিকাবাসীর একটাই বক্তব্য—  প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসের অন্দরে তৈরি যে ‘বিশেষ’ বিয়ার খেয়ে থাকেন,  সেটির মালমশলা, তৈরির পদ্ধতি—সবকিছু তাদের জানাতে হবে। হবে না হবে না করেও অবশেষে জনতার চাপের মুখে নতিস্বীকার করতেই হলো ওবামাকে। তাই তো রোববার  হোয়াইট হাউসের ওয়েবসাইটে ভিডিও সহকারে প্রকাশ করে দেয়া হয়েছে সেই  গোপন রেসিপি। ওবামা নিজে বিয়ার-রসিক।  হোয়াইট হাউসে তিনিই বসিয়েছেন বিয়ার  তৈরির মিনি-কারখানা এবং তার পুরো খরচটা নিজের পকেট থেকেই দিয়ে থাকেন  প্রেসিডেন্ট। লোকে এতদিন জানত, ওবামা যে বিয়ারটা খান সেটা তৈরিতে মধুর একটা বিশেষ ভূমিকা থাকে। বিয়ারের পোশাকি নামটিও দারুণ ‘দ্য হোয়াইট হাউস হানি এল’। কিন্তু এই বিয়ার সম্পর্কে এর বেশি আর কিছু জানা যাচ্ছিল না এতদিন। আর তাতেই বিয়ারবিলাসীদের রাগ। ভোটের আবহে দাঁড়িয়ে সে রাগও জমতে দিলেন না  প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের ওয়েবসাইটে ব্লগ লিখলেন প্রেসিডেন্ট-নিবাসের সহকারী বাবুর্চি (অ্যাসিস্ট্যান্ট শেফ) স্যাম ক্যাস যিনি  সেই ব্লগে ‘হানি এল’ তো বটেই, ‘দ্য  হোয়াইট হাউস হানি পোর্টার’ নামে আরও একটি বিয়ারের রেসিপিও ফাঁস করে দিয়েছেন। শোনা যাচ্ছে, আইওয়াতে নির্বাচনী প্রচারেও ওই বিয়ার নিয়ে গিয়েছেন ওবামা।  ভোটদাতাদের নাকি সেটা চোখে দেখারও সুযোগ দিতে চান তিনি। ‘টু দ্য চিফ হোয়াইট হাউস বিয়ার রেসিপি’ শীর্ষক ওই ব্লগে ক্যাস একটা চমকপ্রদ তথ্যও দিচ্ছেন। তিনি লিখেছেন, সম্ভবত এই প্রথম বিয়ার তৈরি হচ্ছে  হোয়াইট হাউসের চৌহদ্দিতে। জর্জ ওয়াশিংটন তার মাউন্ট ভার্ননের খামারে হুইস্কি আর বিয়ার তৈরি করাতেন বলে শুনেছি। টমাস  জেফারসনও ওয়াইন বানাতেন। কিন্তু  হোয়াইট হাউসে বিয়ার তৈরি হয়েছে, এমন কোনো প্রমাণ নেই। বাড়িতে বিয়ার তৈরির ভাবনাটা মাথায় আসতেই গত বছর ওবামা সব যন্ত্রপাতি এনে ফেলেন। এই ‘কুটির শিল্পে’ বিশেষজ্ঞ কয়েকজনের মতামতও নেয়া হয়। শেষ পর্যন্ত জিনিসটা যে এত ভালো দাঁড়াবে ভাবিনি। আমরা কেউই তো আর আগে বিয়ার বানাইনি। মধুটা আমরা নিই হোয়াইট হাউসেরই সাউথ লনের মৌচাক থেকে। গন্ধও হয় দুর্দান্ত। আপনাদের সবাইকে যদি খাওয়াতে পারতাম! কিন্তু অত তো নেই। আইওয়ার কিছু ওবামাভক্ত হয়তো এবার সেই দুর্লভ বিয়ারের স্বাদ পাবেন। মানতেই হবে ভোটের গরম বাজারে রিপাবলিকান প্রতিদ্বন্দ্ব্বী মিট রমনিকে অন্তত বিয়ার-বিলাসে পেছনে ফেলেছেন ওবামা। কারণ রমনির যে পানদোষই নেই! বিবিসি/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ