ওবামা-রমনি জনসমর্থনে সমান!
যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনী জরিপে জনসমর্থনের দিক দিয়ে সমান সমান অবস্থানে পৌঁছেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনি। রয়টার্স ও ইপসোস পরিচালিত সর্বশেষ এ জরিপে দেখা গেছে, ভোটারদের মধ্যে দুইজনের জনসমর্থনই এখন ৪৫ শতাংশ। এক সপ্তাহ আগের জরিপে রয়টার্স/ইপসোস জরিপে ওবামা রমনির চেয়ে এগিয়ে ছিলেন। কিন্তু ফ্লোরিডার টম্পায় রিপাবলিকানদের জাতীয় সম্মেলনের পর রমনির জনসমর্থন খানিকটা বেড়ে যায়।
গত বৃহস্পতিবার ওবামার চেয়ে ২ পয়েন্ট বেশি এগিয়ে ছিলেন রমনি। শুক্রবার এ ব্যবধান ১ পয়েন্ট কমে যায়। শনিবারের জরিপে দেখা যায়, ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট ওবামা জনসমর্থনে আবার রমনিকে ছাড়িয়ে গেছেন। ওইদিন ওবামার জনসমর্থন ছিল ৪৪ আর রমনির ছিল ৪৩ শতাংশ। সর্বশেষ জরিপে জনপ্রিয়তায় দুইজন আবার সমান অবস্থানে চলে এলেন। নর্থ ক্যারোলাইনায় বৃহস্পতিবার অনুষ্ঠেয় ডেমোক্র্যাট দলের সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা দ্বিতীয়বারের মতো এ পদে আনুষ্ঠানিক মনোনয়ন পেলে তার জনপ্রিয়তা আরো খানিকটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। যেমনটি হয়েছিল রমনির ক্ষেত্রে।রয়টার্স / ইত্তেফাক /
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








