ঋণের দায়ে জর্জরিত আমেরিকা : পরিমাণ ১৬ ট্রিলিয়ন ডলার, মাথাপিছু ঋণ ৫০ হাজার ডলার
মার্কিন জাতীয় ঋণ কমাতে ব্যর্থ হয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। আমেরিকার জাতীয় ঋণ বেড়ে এখন দাঁড়িয়েছে ১৬ ট্রিলিয়নে। এ ঘটনা তার বিরোধী শিবির রিপাবলিকান দলের জন্য ব্যাপক সমালোচনার সুযোগ এনে দিয়েছে। আর এ হিসাব প্রকাশ হয়েছে ওবামার ডেমোক্র্যাট দলের ন্যাশনাল কনভেনশনের আগ মুহূর্তে। ২০০৯ সালে বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার দায়িত্ব নিয়েছিলেন তখন দেশটির জাতীয় ঋণের পরিমাণ ছিল ১০.৬ ট্রিলিয়ন ডলার। সে সময় ওবামা প্রতিশ্রুুতি দিয়েছিলেন, ২০১২ সালের মধ্যে জাতীয় ঋণের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনা হবে। কিন্তু ক্ষমতার প্রায় চার বছরে তিনি তার প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। মার্কিন ট্রেজারি এ ঋণের পরিমাণ প্রকাশ করার মুহূর্তের মধ্যে ওবামার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মিট রমনি তা পুঁজি করেছেন এবং ওবামা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সেই বক্তব্য সংবলিত এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন। এ ভিডিওতেও পরিষ্কার দেখা যায়, ওবামা ২০১২ সালের মধ্যে জাতীয় ঋণের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। জাতীয় ঋণ বেড়ে যাওয়ার ঘটনায় ২০০৮ সালে ওবামা তার প্রথম নির্বাচনী প্রচারণায় উত্তরসূরি জর্জ ডব্লিউ বুশের তীব্র সমালোচনা করেছিলেন। সে সময় তিনি ঋণ বেড়ে যাওয়াকে ‘দায়িত্বহীনতা’ এবং ‘দেশপ্রেমহীনতা’ বলে আখ্যা দিয়েছিলেন। এদিকে, নতুন করে জাতীয় ঋণ বেড়ে যাওয়ার খবর শুনে প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার একে ্তুওবামার প্রতিশ্রুতি ভঙ্গের আরেকটি উদাহরণ্থ বলে উল্লেখ করেছেন। নতুন ঋণের যে পরিমাণ ঘোষণা করা হয়েছে তাতে মার্কিন নাগরিকদের মাথাপিছু ঋণের মাত্রা দাঁড়িয়েছে ৫০ হাজার ডলার।রয়টার্স, বিবিসি/আমার দেশ
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী