বছরে ১০০ দিন ঢাকার বাতাসে দূষণ বেশি
সংসদ রিপোর্টার: শুকনো মওসুমে রাজধানীর বাতাসে ধূলিকণার পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি থাকে। তারপরও সরকার রাজধানীসহ সারা দেশে বায়ু দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করছে। বিশেষ করে পরিবেশ রক্ষায় বিগত চারদলীয় জোট সরকার যা করেনি বর্তমান সরকার তিন বছরে তার চেয়ে বেশি করেছে। গতকাল সংসদে চলতি ১৪তম অধিবেশনের প্রথম বেসরকারি সদস্য দিবসে প্রশ্নোত্তর পর্বে পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজা এসব কথা জানান। তিনি বলেন, বছরে ১০০ দিন অর্থাৎ শুধুমাত্র শুকনো মওসুমে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ঢাকার বাতাসে ধূলিকণার পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার বাইরে থাকে। এ সময় ঢাকা শহরে পিএম ১০ (ধূলিদূষণ)-এর পরিমাণ গড় ২০০ মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার। বর্ষা মওসুমে তা নেমে যায় ৬৫ মাইক্রোগ্রাম পার কিউবিক মিটারে। পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ (সংশোধিত ২০০৫) মোতাবেক ধূলিদূষণের গ্রহণযোগ্য মাত্রার পরিমাণ ১৫০ মাইক্রোগ্রাম পার কিউবিক। মন্ত্রী আরও জানান, চারদলীয় জোট সরকারের পুরো সময়ে ঢাকার বায়ু দূষণ রোধে কার্যকর কোন ব্যবস্থাই নেয়া হয়নি। তাদের পাঁচ বছরের শাসনামলে যানবাহন সৃষ্ট বায়ূ দূষণের কারণে মাত্র ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। বর্তমান সরকারের তিন বছরে একই কারণে যানবাহনের মালিক ও চালকের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সদস্যের লিখিত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাঘ সংরক্ষণের জন্য গত বছর ভারতের সঙ্গে প্রটোকল স্বাক্ষর করা হয়েছে। ইউএনডিপি, ভারত ও বাংলাদেশ বন বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত বাঘ শুমারিতে সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪০টি পাওয়া গেছে। এ তথ্য অনুযায়ী সুন্দরবনে প্রতি ১৩ থেকে ১৫ বর্গ কিলোমিটারে একটি বাঘ রয়েছে। যা পুরো বিশ্বের মধ্যে সর্বাধিক। বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধির আর কোন সুযোগ নেই। মন্ত্রী জানান, পরিবেশ বিপন্নকারীদের অপতৎপরতার বিরুদ্ধে সরকার তৎপর রয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পরিবেশ বিপন্নকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। বর্তমান সরকারের তিন বছরে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪৬.৬৬ টন পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ১১০.১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উল্লেখ্য, বিগত চারদলীয় জোট সরকারের সময়ে এর পরিমাণ ছিল যথাক্রমে ২৮.১১ টন এবং ১৩.৩০ লাখ টাকা।মানবজমিন
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী