ওবামাকে ভোট দিন -সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন
ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি তার সমর্থন অব্যাহত রেখেছেন। দ্বিতীয় মেয়াদেও ওবামাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান তিনি। ক্লিনটন ডেমোক্রেট প্রার্থী হিসেবে প্রথম মেয়াদে ওবামার প্রতি তার মনোনয়ন দিয়েছিলেন। তিনি বলেন, ওবামা যুক্তরাষ্ট্রে একটি নতুন অর্থনৈতিক অবকাঠামো তৈরি করতে পারেন। নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শারলটে ৫০ মিনিটের এক বিবৃতিতে বিল ক্লিনটন রিপাবলিকান দলের অর্থনৈতিক পরিকল্পনার কড়া সমালোচনা করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দাবস্থা থেকে উত্তরণের পথে রিপাবলিকান দল বাধা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে ওবামার নীতির প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা ব্যক্ত করেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ক্লিনটন বলেন, ওবামার অর্থনৈতিক পরিকল্পনাগুলো কাজ করছে। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, কোন ধরনের দেশে আপনারা বসবাস করবেন, তা আপনারাই নির্ধারণ করবেন। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন ওবামা।মানবজমিন
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী