গুগল নেক্সাস ৭ এর নতুন প্রতিদ্বন্দ্বী কিন্ডল ফায়ার এইচডি
ডেস্ক: অ্যামাজোনের একেবারে নতুন সংযোজন কিন্ডল ফায়ার এইচডি। গুগলের জনপ্রিয় ট্যাবলেট গুগল নেক্সাস ৭ এর সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতায় জোর টক্কর দেবে এ ডিভাইসটি, তাতে কোন সন্দেহ নেই। এ দুটি ডিভাইসের এলসিডি স্ক্রিনের আকার ৭ ইঞ্চি। যুক্তরাষ্ট্রে দুটি ডিভাইসের বাজার মূল্য ১৯৯ ডলার। অ্যামাজোনের কিন্ডল ফায়ার এইচডির অন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে: ১৬ গিগাবাইটের স্টোরেজ (৩২ গিগাবাইটের স্টোরেজের মূল্য ২৪৯ ডলার), ওএমএপি ৪৪৬০ প্রসেসর, এইচডি ফ্রন্ট ফেসিং ক্যামেরা, অ্যাডভান্সড মিমো ওয়াইফাই টেকনোলজি, ডলবি ডিজিটাল প্লাস স্টেরিও স্পিকার ও এইচডিএমআই আউট পোর্ট। অন্যদিকে গুগল নেক্সাস ৭ এর মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে, টেগ্রা ৩ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ৮ বা ১৬ গিগাবাইটের স্টোরেজ (৮ গিগাবাইটের বাজার মূল্য ১৫৯ ডলার ও ১৬ গিগাবাইটের বাজার মূল্য ২৪৯ ডলার), ১ দশমিক ২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, মাইক্রো ইউএসবি পোর্ট ও এনএফসি সাপোর্ট। সুতরাং কিন্ডল ফায়ার এইচডি কোন অংশে পিছিয়ে নেই। অথচ দামে তুলনামূলকভাবে সস্তা। অ্যামাজোনের দাবি, তাদের ডিভাইসের প্রসেসর গুগলের টেগ্রা ৩ প্রসেসরের তুলনায় বেশ দ্রুতগতির। তাছাড়া মুভি, গেইম ও মিউজিক রাখার জন্যও রয়েছে তুলনামূলক প্রায় অর্ধেক কম মূল্যে দ্বিগুণ স্টোরেজ।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








