দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান প্রশংসনীয় -নিউইয়র্কে গিয়াস উদ্দিন শিকদার
হাকিকুল ইসলাম খোকন, বাপ্সনিউজঃ দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান প্রশংসনীয় এ কথা বলেছেন যুক্তরাষ্টের নাভাডা অঙ্গরাজ্যের লাজভেগাজে বসবাসরত সাবেক ছাত্রনেতা, রাজনৈতিক ও শিক্ষাবিধ এস.এম. গিয়াসউদ্দিন সিকদার। গত ৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র জেএসডি (জাতীয় সমাজতান্ত্রিক দল) আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি গিয়াস উদ্দিন সিকদারকে প্রথমে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
![]()
জেএসডি সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুউদ্দিন আহমদ শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজনৈতিক, প্রাবন্ধিক ও মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, আন্তর্জাতিক বার্তা সংস্থা বাপ্সনিউজ এডিটর ও এক্টিভিষ্ট হাকিকুল ইসলাম খোকন, মুক্ত সাংবাদিক জেড.এম.ফয়সল, জেএসডি উপদেষ্টা হাসান চৌধুরী দাদু ভাই,আহসান হাবিব মাহমুদ ও এ.ওয়াই.এম. জাকারিয়া চৌধুরী।
বক্তব্য রাখেন জেএসডি সহ সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন খান, নুর আলম সেলিম, শরীফ উদ্দিন ও আমিন প্রমুখ। সংবর্ধিত প্রধান অতিথি গিয়াস উদ্দিন সিকদার জেএসডি’র নতুন কমিটিকে অভিন্দন জানান। এবং তাকে সংবর্ধিত করায় কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, রাজনৈতিক ও শিক্ষাবিদ এস এম গিয়াস উদ্দিন সিকদার প্রায় দুই যুগ এর উপর যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি তার নিজ এলাকা কক্সবাজার জেলার রামুতে ২০০৬ সালে মনসুর আলি সিকদার আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন। এতে বর্তমানে ৪ শতাধিক শিক্ষার্থী পড়াশুনা করছেন।
![]()
সংবর্ধনার সভাপপি আলহাজ্ব আনোয়ার হোসেন লিটন প্রধান অতিথি তার মহৎ কাজের ভূঁয়সী প্রসংশা করেন এবং ৩১ অক্টোবর জাসদ এর ৪০তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদ্যাপন করা হবে। এতে সকল প্রবাসীদের অংশ গ্রহনের আহ্বান জানান। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সভায় লক্ষীপুর সদর সাবেক এমপি মোঃ উল্লার ওপেন হার্ট সার্জারী সফল হয়েছে, উক্ত সভায় সকলে তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়। পদ্মাসেতু দুর্নীতি, সোনালী ব্যাংক এর দুর্নীতিসহ সকল দুর্নীতির তদন্ত সাপেক্ষে বিচার দাবী করা হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি যথাযোগ্য মর্যাদায় ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। নিউইয়র্কসহ সকল অঙ্গরাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকল শাখাকেও আহ্বান জানানো হয়।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








