Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক প্রার্থী মুন্না একজন প্রতিশ্রুতিশীল সফল সংগঠক

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: September 22, 2010 | 11:24 PM

 

 

নিউইয়র্কঃ প্রবাসে বাংলাদেশী কমিউনিটির মাদার সংগঠন হিসেবে খ্যাত বাংলাদেশ সোসাইটি ইনকের দ্বিবার্ষিক নির্বাচনে স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী অধ্যক্ষ আজিজুল হক (মুন্না) প্রবাসী কমিউনিটির বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে পরীক্ষিত সৈনিক। দেশ ও প্রবাসে নিজের হাতে গড়া অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের রূপকার অধ্যক্ষ আজিজুল হক মুন্না।

 

 

 

 

তিনি শুধু প্রতিশ্রুতিশীল সামাজসেবকই নন সফল সংগঠকও বটে। আজিজুল হক মুন্না আমাদের প্রতিনিধিকে বলেন, সোসাইটিতে আমি এবারই প্রথম প্রার্থী হলেও দীর্ঘদিন থেকে এই সোসাইটির সাথে জড়িত এবং যেকোন অনুষ্ঠানে আমার উপস্থিতি ছিল সরব। তিনি বলেন, বাংলাদেশ সোসাইটিতে প্রার্থী হয়েছি শুধু ক্ষমতার জন্য নয়, সোসাইটিকে গতিশীল ও গণমুখী করার লক্ষ্যে যেন পরবর্তী প্রজন্মের জন্য সংগঠনটি একটি মাইলফলক হয়ে থাকে। তিনি বলেন, ইতোমধ্যে সৃজনশীল, সৎ, যোগ্য, গতিশীল ও নতুন নেতৃত্বের প্রত্যাশায় গিয়াস বাবুল পরিষদ যে দশটি নির্বাচনী কর্মসূচী সোসাইটির সম্মানিত সদস্য/ সদস্যা তথা কমিউনিটির সামনে উপস্থাপন করেছে তা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আজিজুল হক বলেন, আমার জীবনটা শিক্ষার মধ্য দিয়েই কাটাচ্ছি। ছাত্রজীবন শেষ করেই আমার হাতে গড়া বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় স্কুল হলিচাইল্ড পাবলিক স্কুল এন্ড কলেজ ও হলিচাইল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ভাইস প্রিন্সিপাল এবং সানরাইজ প্রিকেডেট স্কুল এন্ড কলেজের গভর্ণিং বোর্ডের সদস্য ছিলাম। বর্তমানে স্বনামধন্য স্কুল লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলাম। বর্তমানে নিউইয়র্কের হক ইয়েলো সার্ভিসের মাধ্যমে ক্যাবিদের প্রশিক্ষণ দিয়ে থাকি। তিনি বলেন, শিক্ষাই আমার স্বপ্ন। আর সোসাইটির মাধ্যমে কমিউনিটির মধ্যে শিক্ষা সম্প্রসারণ করার বিশাল ক্ষেত্র রয়েছে। কিন্তু দীর্ঘদিন আমাদের অপরিনামদর্শীতা, অদূরদর্শিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হতে পারলে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চেষ্টা করবো ইনশাল্লাহ। নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি আগ্রহ সৃষ্টি ও শেকড়ের সন্ধ্যানে বাংলা ভাষা-সাহিত্যের প্রতি শ্রদ্ধাশীল করার বাস্তব পদক্ষেপ গ্রহণ করবো। সেই সাথে নিউইয়র্ক সিটির স্কুলগুলোতে যাতে আমাদের নতুন প্রজন্মের শিশুদের মাধে বাংলা পঠন-পাঠনের প্রতি গুরুত্ব আরোপ করে সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো। উচ্চ শিক্ষার্থে আগত তরুণ প্রজন্মের ছাত্র-ছাত্রীদের সঠিক দিক নির্দেশনা দিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুব্যবস্থা করে দক্ষ ও বাংলাদেশী কমিউনিটি গড়ে তুলতে সহায়তা করবো। স্কুল গুলোতে ঈদ/পূজা/ ধর্মীয় দিবসে ছুটির বন্দোবস্ত করার ব্যাপারে লবিং করবো। হক ইয়েলো সার্ভিসের প্রেসিডেন্ট আজিজুল হক বলেন, বাংলাদেশ সোসাইটি প্রবাসী বাংলাদেশীদের ঐতিহ্যবাহী সংগঠন। ইষ্পিত লক্ষ্যে পৌছতে হলে আমাদের ঐতিহ্যকে ধারন করতে হবে। আর আমাদের ঐতিহ্যকে সত্যিকার অর্থে লালন করার জন্য এবং বাংলাদেশ সোসাইটিকে নতুন শতাব্দীর সংগঠনের পরিণত করার লক্ষ্যে আমাকেসহ আমার প্যানেলকে একটি সুযোগ দিন। আমরা আমাদের প্রজ্ঞা দিয়ে আপনাদেরকে একটি আদর্শ সংগঠন উপহার দেবো। এক নজরে অধ্যক্ষ আজিজুল হক মুন্নাঃ বাংলাদেশের মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান আজিজুল হক মুন্নার পিতৃস্থান বগুড়া হলেও জন্ম তার ঢাকায়। তিনি ঢাকা নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বিএ অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেন । যুক্তরাষ্ট্রে এসেও তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে কন্টিনিউইং এডুকেশনের আওতায় বেশ কয়েকটি কোর্স সম্পাদন করেন। গড়ে তোলেন হক ইয়েলো ট্যাক্সি টিউটর। এই প্রতিষ্ঠানের সূচনালগ্ন থেকে অদ্যাবধি জনাব আজিজুল হকের সার্বিক তত্ত্বাবধানে ৩৫০০ জন বাংলাদেশী ভাই বোন টিএলসি লাইসেন্স নিয়ে জীবিকা নির্বাহ করছেন। জব সেমিনারের মাধ্যমে অসংখ্য নবাগত বাংলাদেশীকে কাজ পাবার ক্ষেত্রে সহায়তা করেছেন। গাঙচিল সাহিত্য আসরের মাধ্যমে প্রবাসের কবি-সাহিত্যিক, লেখক, শিল্পী,সাংবাদিকদের সমন্বয়ে সুস্থ সাংস্কৃতিক ধারা অব্যাহত রেখেছেন। এছাড়াও তার গড়া হক ইয়েলো ট্যাক্সি টিউটর �শ্রেষ্ট ইয়েলো ট্যাক্সি স্কুল� হিসেবে ২০০৯ ও ২০১০ এওয়ার্ড পেয়েছে।

 

 

তিনি নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত :

অধ্যক্ষ প্রেসিডেন্টঃ হক ইয়েলো ট্যাক্সি টিউটর, নিউইয়র্ক,

সাহিত্য সম্পাদকঃ জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন,

নিউইয়র্ক। 

ভাইস প্রেসিডেন্টঃ গাঙচিল সাহিত্য আসর, নিউইয়র্ক।

অন্যতম পরিচালকঃ মাসিক জব সেমিনার, নিউইয়র্ক।

উপদেষ্টাঃ নর্থ বেঙ্গল ফাউন্ডেশন, নিউইয়র্ক।

প্রাক্তন ভাইস প্রেসিডেন্টঃ বগুড়া ডিস্ট্রিক্ট এসোসিয়েশন (ইউএসএ) ইন্ক,

নিউইয়র্ক।

সদস্যঃ বরিশালপটুয়াখালী সমুদ্রবন্দর বাস্তবায়ন পরিষদ, নিউইয়র্ক।

ফাউন্ডার প্রেসিডেন্টঃ নটরডেম কলেজ এলামনাই এসোসিয়েশন, নর্থ

আমেরিকা ইন্ক।

ফাউন্ডার প্রিন্সিপালঃ লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুল, ধানমন্ডি, ঢাকা।

ফাউন্ডার ভাইস প্রিন্সিপালঃ হলিচাইল্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, উত্তরা, ঢাকা

হলিচাইল্ড ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরা, ঢাকা।

মেম্বার, গভর্নিং বডিঃ সানরাইজ প্রিক্যাডেট স্কুল এন্ড কলেজ, উত্তরা, ঢাকা।

সহকারী সম্পাদকঃ সাপ্তাহিক যমুনা, ঢাকা।

সভাপতিঃ বাংলাদেশ শিক্ষা সমাজ গবেষণা কেন্দ্র, ঢাকা।

সদস্যঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, ঢাকা।

সদস্যঃ ইতিহাস সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

সদস্যঃ বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি, ঢাকা।

 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV