যুক্তরাষ্ট্রের সান্তা মনিকা শহর : ১২৫ ফুট উঁচু গাছ: না কাটলে প্রতিদিন ২৫,০০০ ডলার জরিমানা
ডেস্ক: শতবর্ষী ১২৫ ফুট উঁচু একটি ইউক্যালিপটাস গাছের মালিক হয়ে রীতিমতো বিপদেই পড়েছেন যুক্তরাষ্ট্রের সান্তা মনিকা শহরের এক দম্পতি। জরিমানা হিসেবে প্রতিদিন তাদের ৫ থেকে ২৫ হাজার ডলার পর্যন্ত গুণতে হবে। অবশ্য আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে গাছটি কেটে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ না মানলে, প্রতিদিন ওই বিশাল অঙ্কের জরিমানা দিতে হবে তাদের। গাছটির যৌথ মালিক স্বামী-স্ত্রী ফেইথ ও হ্যারি রুম্যাক। স্থানীয় গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে গাছটির সঙ্গে তাদের মানসিক সম্পৃক্ততার কথা ব্যাখ্যা করলেন তারা। বললেন, দীর্ঘ ২৫ বছর যাবৎ গাছটির সঙ্গেই তাদের বসবাস। এতদিনে গাছটি তাদের পরিবারের সদস্যে পরিণত হয়েছে। ফেইথ রুম্যাক বলেন, ১০০ বছর আগে গাছটি লাগানো হয়। এটি আমাদের সন্তানের মতো। তিনি বলেন, আমি জানি এটা শুনতে বেশ অদ্ভুত লাগছে। এটা আমাদের জন্য বেশ আবেগের বিষয়। স্বামী-স্ত্রী দু’জনই একটি অনুভূতির কথা বললেন। তাদের সন্তানরা বেড়ে উঠেছে গাছটির ছায়াতলে খেলা করে। বছরের পর বছর তারা গাছটির ডালের নিচে নিজেদের গাড়িগুলো পার্ক করেছেন। তবে গাছ বিষয়ক বিশেষজ্ঞ ওয়াল্ট ওয়্যারিনার বলছিলেন, মাত্র তিন সপ্তাহের ব্যবধানে গাছটির তিনটি ডাল ভেঙে নিচে পড়েছে। একটি ডালের ওজন ছিল প্রায় ২ হাজার পাউন্ড। নিচে পার্ক করে রাখা গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় ডালের আঘাতে। আর সে কারণেই স্থানীয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। কোন মানুষ আহত হওয়ার আগেই তাই কর্তৃপক্ষ চাইছে গাছটি কেটে ফেলা হোক।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী