Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : ওবামার জনসমর্থন বেড়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: September 8, 2012 | 1:28 PM

Details

ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট বারাক ওবামাকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য আনুষ্ঠানিক মনোনয়ন দেয়ার পর তার জনসমর্থন সামান্য বেড়েছে। সম্মেলন শেষ হওয়ার পরদিন শুক্রবার জরিপ সংস্থা ইপসোস ও বার্তা সংস্থা রয়টার্সের এক যৌথ জরিপে এটি প্রকাশ পায়। ইন্টারনেটে চারদিন ধরে চলমান ওই জরিপ শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এদিন ওবামার জনসমর্থনের হার ছিল ৪৬ শতাংশ আর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনির জনসমর্থনের হার ছিল ৪৪ শতাংশ। ১ হাজার ৪৩৪ জন ভোটার জানিয়েছে, যদি শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচন হতো তবে তারা সবাই ওবামাকে ভোট দিতেন। আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

নর্থ ক্যারোলিনার চার্লট-এ অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির তিনদিনব্যাপী সম্মেলন বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ওবামার ভাষণের মধ্যদিয়ে শেষ হয়। এর আগে গত সপ্তাহে রিপাবলিকান পার্টির সম্মেলন থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রমনির আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা করা হলে জনপ্রিয়তায় এগিয়ে যান তিনি। জনসমর্থনে প্রতিদ্বন্দ্বী ওবামাকে ছাড়িয়ে গিয়ে কয়েকদিন ১ থেকে ২ শতাংশ পয়েন্টে এগিয়েছিলেন রমনি। অন্যদিকে ডেমোক্রেট দলের কনভেনশনে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার পুনরায় দলীয় প্রার্থী নির্বাচিত হওয়ায় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন তাকে অভিনন্দন জানিয়েছেন। ওবামাকে আরো ৪ বছর দায়িত্ব পালনের সুযোগ দেয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। নর্থ ক্যারোলাইনার শার্লোটে আয়োজিত ওই কনভেনশনে বাইডেন বলেন, ভদ্রমহিলা, ভদ্রমহোদয়গণ- আমি এখানে আপনাদের যা বলবো, আপনাদেরও তা জানা আছে। আমি ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বারাক ওবামাকে সাহসী দেখেছি এবং বিভিন্ন সময়ে আমি তা প্রত্যক্ষ করেছি।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV