Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বাংলাদেশে গ্রামীণ ব্যাংক হুমকির মুখে রয়েছে: মার্কিন বিশেষ দূত মেলান ভারভিয়ের

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: September 9, 2012 | 12:01 PM

Details

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নারীর ক্ষমতায়ন বিষয়ক আন্তর্জাতিক বিশেষ দূত মেলান ভারভিয়ের বলেছেন, বাংলাদেশে গ্রামীণ ব্যাংক হুমকির মুখে রয়েছে। গ্রামীণ ব্যাংক এদেশের নারীর ক্ষমতায়নে ও জীবন মান উন্নয়নে অনেক কাজ করেছে। এর ৮০ লাখ নারী তাদের নিজের এবং নারীর উন্নয়নে কাজ করছে। আজ রবিবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

মেলান ভারভিয়ের বলেন, গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর নিয়োগে চেয়ারম্যানকে অতিরিক্ত ক্ষমতা দেয়া হয়েছে। অর্ডিন্যান্স পরিবর্তন করে বোর্ডের ক্ষমতাকে হ্রাস করা হয়েছে। তিনি গ্রামীণ ব্যাংকের অখন্ডতা, কার্যকারিতা অব্যাহত রাখার আহবান জানান। যাতে এর কাঠামো অক্ষত থাকে এবং ঋণ গ্রহীতাদের নিয়ন্ত্রণে থাকে।

অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, আগামী নির্বাচন নিয়ে প্রধান রাজনৈতিক দলের মধ্যে গঠনমূলক আলোচনা দরকার। তিনি আশা প্রকাশ করে বলেন, নেতৃবৃন্দ দ্রুত সংলাপের পথ বেছে নেবেন। যার মাধ্যমে দেশে অবাধ, সুষ্ঠু ও সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচন হয়।

তিনি বলেন, বর্তমানে যে রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে তার দ্বারা বিদেশি বিনিয়োগ চলে যাওয়ার আশংকা করছি। আমি চাই এখানে বিদেশি বিনিয়োগ হোক। বাংলাদেশকে এশিয়ার রয়েল বেঙ্গল টাইগার হতে এদেশে বিনিয়োগ প্রয়োজন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তরের এশিয়া অঞ্চলের পরিচালক হিদার ভারিয়াভা, ভাইস কনসাল সারাহ লংব্রেক, পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমদ, প্রেস বিভাগের প্রধান মেরিনা ইয়াসমিন, প্রেস ও ইনফরমেশন অফিসার কেলি এস মেত্কাথি।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV