ক্যানসারের দাওয়াই বিয়ে!

অনলাইন ডেস্ক : ক্যানসার মরণব্যাধি হিসেবেই পরিচিত। ব্যয়বহুল চিকিত্সা আর নিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্য দিয়েই কাটাতে হয় ক্যানসার-আক্রান্ত ব্যক্তিকে। তবে ক্যানসার মোকাবিলায় নতুন একটি জাদুকরী ওষুধের সন্ধান দিয়েছেন বিজ্ঞানীরা। ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের মতে, বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া, ক্যানসার মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ক্যানসার-আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিবাহিতদের দীর্ঘদিন বাঁচার সম্ভাবনা অবিবাহিতদের তুলনায় অনেক বেড়ে যায় বলে জানিয়েছেন এই গবেষকেরা। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ১৬৮ জন রোগীর ওপর এই গবেষণা চালানো হয়। এর মাধ্যমে দেখা গেছে, যাঁরা বিবাহিত, তাঁদের এক-তৃতীয়াংশ অবিবাহিতদের তুলনায় প্রায় তিন বছর বেশি বাঁচেন। ক্যানসার-আক্রান্ত রোগীদের দীর্ঘদিন বাঁচার জন্য প্রয়োজন নিয়মমাফিক জীবনযাপন, পর্যাপ্ত চিকিত্সা-ব্যবস্থা ও প্রয়োজনীয় যত্ন। ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষকদের মতে, এটাই ব্যাখ্যা করে বিবাহ কীভাবে ক্যানসার মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। গবেষণা দলের প্রধান এলিজাবেথ নিকোলাস বলেছেন, ‘বৈবাহিক অবস্থা ক্যানসার মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ স্বাধীন প্রভাবক হিসেবে কাজ করে। কেন এমনটা হয়, সেটা স্পষ্টভাবে ব্যাখ্যা করা কঠিন। কিন্তু আমাদের গবেষণা থেকে দেখা গেছে, সামাজিক সহায়তা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিত্সার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, যে রোগীরা ভালো সামাজিক যত্নআত্তি পাবেন, তাঁরা ক্যানসার মোকাবিলা করে বেশি দিন বেঁচে থাকতে পারবেন।’ ক্যানসার মোকাবিলার জন্য নতুন ওষুধ খুঁজে বের করার পাশাপাশি সামাজিক সহযোগিতা কীভাবে এই মরণব্যাধি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে, সেই বিষয়ে গবেষণা হওয়াও জরুরি বলে মনে করেন নিকোলাস। এএনআই।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests